এক্সপ্লোর

Remal Cyclone Update: রাস্তার জমা জলে পা দিতেই বিপদ, তড়িদাহত হয়ে মৃত্যু মহিলার

Remal Cyclone Death: রবিবার সন্ধের পর আছড়ে পড়েছে রেমাল। রবিবার রাত থেকেই মিলেছে মৃত্যুর খবর। সোমবার পর্যন্ত মিলেছে একাধিক মৃত্যুর খবর

জয়ন্ত পাল, দক্ষিণ ২৪ পরগনা: রেমালের (Remal Cyclone Update) দাপটে একের পর এক প্রাণহানির খবর আসছে। ঝড়ের জন্য় যত না এমন ঘটেছে। তার থেকেও বেশি প্রাণ কেড়েছে বিদ্যুৎ। সোমবার বিকেল চারটে পর্যন্ত রেমালের তাণ্ডবের জেরে ৬ জনের মৃত্যুর খবর এসেছে। সর্বশেষ মৃত্যুর খবর এসেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলা থেকে। মহেশতলা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গির মেটে পাড়ায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তার জমা জলে পা দিতেই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। 

ওই দুর্ঘটনা ঘটার পরেই পড়শিরা খবর দেন মহেশতলা থানায়। খবর পাঠানো হয় পুরমাতা অলকা মাইতিকে। তিনি জানিয়েছেন, বছর ৫৩র নিহত ওই মহিলার নাম তাপসী দাস। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে মেদিনীপুরে মামাবাড়িতে থাকে। ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিন স্তম্ভের পাশের একটি গাছ উপড়ে ওই তারের উপর পড়লে, বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। পুলিশ ও কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে সিইএস-সির কর্মীদের দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করিয়ে তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে। তারপরে অ্যাম্বুল্যান্সে করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৬:
মৌসুনি দ্বীপ: গাছ ভেঙে মৃত্যু বৃদ্ধার
মেমারি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের
পানিহাটি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
এন্টালি: কার্নিশ ভেঙে মৃত ১
মহেশতলা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু 

রেমাল-রোষে বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা:
বকখালির পাশে লক্ষ্মীপুরে ভেঙেছে বাড়ি। হলদিয়ার বিভিন্ন জায়গায় চাষের জমিতে ঢুকেছে নোনা জল। ঝোড়ো হাওয়ায় ফুঁসছে হলদি নদী, এখনও উত্তাল সমুদ্র। কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ও ট্রপিক্যাল মেডিসিন। পার্ক স্ট্রিট স্টেশনে জল জমে মেট্রো চলাচলে বিঘ্ন হয়েছিল, পরে চালু হয় মেট্রো পরিষেবা। কলকাতা বিমানবন্দরেও বিঘ্নিত হয়েছে পরিষেবা। ঝোড়ো হাওয়ার দাপটে কলকাতায় কোনও বিমান নামতে পারছে না।

কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দিনভর ভারী-অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর ঝোড়ো হাওয়ার দাপট চলবে। বুধবার থেকে ৪দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশেও প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় রেমালের। এখনও পর্যন্ত সেখানে রেমালের বলি ১১।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget