এক্সপ্লোর

Republic Day 2025: সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ, রেড রোডে নজর কাড়ল রোবট কুকুর

Kolkata News: দূর থেকে দেখলে মনে হবে, লাইন দিয়ে হেঁটে আসছে সারমেয়। কিন্তু একটু কাছে এলেই ভাঙবে ভুল।

কলকাতা: সাধারণতন্ত্র দিবসে রেড রোডে দর্শকাসনের নজর কাড়ল রোবট কুকুর। কুচকাওয়াজে প্রদর্শিত হল কার্গিলে ব্যবহৃত পিনাক মিসাইলের অত্যাধুনিক সংস্করণও। 

নজর কাড়ল রোবট কুকুর: দূর থেকে দেখলে মনে হবে, লাইন দিয়ে হেঁটে আসছে সারমেয়। কিন্তু একটু কাছে এলেই ভাঙবে ভুল। এরাও চারপেয়ে। তবে রোবট। ৭৬ তম সাধারণতন্ত্র দিবসে রেড রোডে মূল আকর্ষণ ছিল এরাই। সামনে রোবট কুকুর। পিছনে পিছনে রিমোট কন্ট্রোল হাতে হাঁটছেন সেনা কর্মীরা। রেড রোডে কুচকাওয়াজ দেখতে আসা অতিথিরা রোবট কুকুরদের দেখলেন খানিক অবাক চোখেই। এরই সঙ্গে এদিন রেড রোডে প্রদর্শিত হল কার্গিলে ব্যবহত পিনাক মিসাইলের অত্যাধুনিক সংস্করণ।

এদিকে এদিন সকাল ১০টায় ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যে কর্তব্যপথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আকাশপথে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনার MI-17 কপ্টার। কর্তব্য পথে কুচকাওয়াজ ও বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হয়। এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। এবারের থিম ছিল ‘স্বর্ণালি ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’। কর্তব্যপথে প্রদর্শিত হয়েছে ৩১টি ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করে ‘ব্রহ্মস‘, ও ‘পিনাক‘ মিসাইল। DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হয়। এ বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ১০ হাজার। 

অন্যদিকে প্রথা মেনেই এদিন রাজভবনে আয়োজন করা হয় চা চক্রের। যেখানে অংশ নেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লেখক থেকে কূটনীতিক, সেনাকর্তা থেকে বিচারপতি...কে নেই আমন্ত্রিতদের তালিকায়। কিন্তু এহেন অনুষ্ঠান চলাকালীন, হঠাৎ ঘটল ছন্দপতন। রাজভবনে পুলিশ ব্যান্ডকে ঢুকতে না দেওয়া নিয়ে কাটল তাল। সেই সময় রাজভবনে চা চক্রে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর পেয়ে একেবারে রাজভবনের গেটের কাছে চলে আসেন তিনি। সঙ্গে আসেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটে জটিলতা। শেষমেষ রাজভবনে ঢুকতে দেওয়া হয় পুলিশ ব্যান্ডকে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানও করে তারা। রাজভবন সূত্রে জানানো হয়েছে, সাধারণত যে জায়গা কলকাতা পুলিশের ব্যান্ডের জন্য নির্ধারিত, এবার তা অন্য জায়গায় সরানো হয়েছে। যখন সেটা জানা যায়, পুলিশ ব্যান্ডকে ডেকে নতুন জায়গা দেখিয়ে দেওয়া হয় এবং সেখানেই তারা পারফর্ম করে।

আরও পড়ুন: Kolkata News: শহরে হেলে পড়ছে একের পর বাড়ি, নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget