এক্সপ্লোর

Note Exchange Racket : ১০ হাজার বদলে মিলবে ৩০০ টাকা ! রিজার্ভ ব্য়াঙ্কে দু'হাজার টাকার নোট বদলের আড়ালে কালো-সাদার খেলা ?

Exclusive: লাইনে দাঁড়ানো একাধিকের হাতেই ১০ টা করে ২ হাজারের নোট। প্রসঙ্গত, ১০ টা পর্যন্ত ২ হাজার বদলের ক্ষেত্রে হাতে হাতেই দেওয়া হয় সমমূল্যের ৫০০ টাকার নোট। তার বদলাতে লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : রিজার্ভ ব্য়াঙ্কে দু'হাজার টাকার নোট বদলের (Two Thousand Rupees Note Exchange) আড়ালেও কি চলছে কালো টাকা সাদা করার খেলা ? এবিপি আনন্দের অন্তর্তদন্তে পর্দাফাঁস হল সেই চক্রের ! নোট বদলের লাইনে দাঁড়ানো অনেকেই স্বীকার করে নিলেন, যে টাকা তাঁরা বদলাতে এসেছেন, তা তাঁদের নয়। তাহলে কি অন্য়দের মাধ্য়মে বদলে কালো টাকা সাদা করা হচ্ছে? জোরাল হচ্ছে সেই প্রশ্ন।

আয়কর তল্লাশিতে কালো টাকা উদ্ধারের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে কংগ্রেস সাংসদের ঠিকানা থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়। আর কলকাতায় কি মজুত কালো টাকা নীরবেই সাদা হয়ে যাচ্ছে ? তা-ও আবার রিজার্ভ ব্য়াঙ্কে (Reserve Bank Of India) ২ হাজারের নোট বদলের সুযোগ নিয়ে ? এবিপি আনন্দর অন্তর্তদন্তে যে পর্দাফাঁস হয়েছে তাতে সেই আশঙ্কাই জোরাল হচ্ছে।

নোটবাতিলের পর আনা, ২ হাজার টাকার নোটও সম্প্রতি বাতিল করেছে মোদি সরকার। ব্য়াঙ্কের শাখায় সেই নোট বদলানোর সময়সীমা শেষ হয়ে গেছে। এখন শুধু RBI-তে ২ হাজার টাকার নোট পাল্টে সমান অঙ্কের অন্য় নোট নেওয়া যাচ্ছে। কিন্তু সেই পথ ধরেই কি কালো টাকা সাদা করার চক্র শুরু হয়েছে ? কমিশনের লোভ দেখিয়ে, গরিব মানুষকে কাজে লাগিয়ে, কি জমানো কালো টাকা সাদা করছে অসাধুরা ?

কলকাতায় RBI-এর সামনে নোট বদলানোর হুড়োহুড়ি এবং নোট বদলাতে আসা লোকজনের বক্তব্য় কার্যত সেই আশঙ্কায় সিলমোহর দিচ্ছে ! নোট বদলাতে আসা এক গ্রাহক জানালেন, '২০ হাজার ভাঙালে ৫০০-৬০০ পাব।' অর্থাৎ এটা স্পষ্ট, যাঁরা নোট বদলাতে এসেছেন, এই টাকা তাঁদের নয়! টাকা বদলানোর জন্য় তাঁরা কমিশন পাচ্ছেন! কিনতু, এই টাকা কার ? উত্তর খুঁজতে গিয়ে তো আরও নাটকীয় ছবি দেখতে হল। কেউ পালালেন, কেউ দিলেন আবঝা উত্তর। সবমিলিয়ে টাকা কার, সেকথা কেউই স্বীকার করতে চাইছেন না।

তাহলে কী এমন রয়েছে এই টাকার পিছনে ? এগুলো কি কালো টাকা ? নোটবদলের পথে কি সেই কালো টাকা সাদা হচ্ছে ? তার জন্য় কমিশনের লোভ দেখিয়ে, এই মানুষগুলোকে কাজে লাগানো হচ্ছে ? একজন নোট বদলাতে আসা গ্রাহকের কথায় তেমনটাই ফুটে উঠল। তিনি বললেন, 'তিনদিন এসেছি। আমাদের রেট ১০ হাজারে ২০০-৩০০।'

প্রসঙ্গত, ১০ টা অবধি ২ হাজার টাকার নোট পাল্টাতে হলে শুধু আধার নম্বর দিতে হবে। সেক্ষেত্রে ২ হাজার টাকার নোট পাল্টে হাতে হাতেই ৫০০ টাকার নোট দেওয়া হবে। ১০টার বেশি ২ হাজার টাকার নোট পাল্টাতে হলে গ্রাহককে অ্য়াকাউন্ট নম্বর দিতে হবে। সেক্ষেত্রে হাতে হাতে নয়, তার বদলে সেই অঙ্কের টাকা অ্য়াকাউন্টে পৌঁছে যাবে। অবাক করার মতো বিষয় হল, এই যাঁরা RBI-তে নোট পাল্টাতে এসেছেন, তাঁদের সবার কাছেই ১০টা করে নোট রয়েছে ! যাতে সঙ্গে সঙ্গেই, টাকা বদলে ফেলা সম্ভব হয়।

এমনও অনেকে লাইনে নোট বদলানোর লাইনে দাঁড়িয়ে আছেন, যাঁদের হাতে টাকাও নেই ! নোটবাতিল সময়ও, এভাবেই গরিব মানুষ কিংবা তাঁদের জনধন অ্য়াকাউন্ট ব্য়বহার করে, কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল। এবার দুহাজারের নোট বদলের সুযোগ কাজে লাগিয়েও কি সেরকমই অসাধু চক্র গজিয়ে উঠেছে ? উঠে গেল প্রশ্ন। 

আরও পড়ুন- 'দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি' জানালেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget