এক্সপ্লোর

RG Kar Corruption Case: আর জি করে দুর্নীতির তদন্তে নয়া মোড়, নাম জড়াল দেবাশিস সোম, সুজাতা ঘোষের

RG Kar News: চিঠিতে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার DIG জানিয়েছে, 'দুর্নীতির মামলার তদন্তে উঠে এসেছে সুজাতা ঘোষ ও দেবাশিস সোমের নাম।

কলকাতা: আর জি করে (RG Kar Scam) দুর্নীতির তদন্তে এবার নয়া মোড়। হাসপাতালের অধ্যাপক এবং ফরেন্সিক ডেমোনস্ট্রেটে নাম উঠে এল। স্বাস্থ্য সচিবকে চিঠিতে দিয়েছে সিবিআই। যেখানে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টদের ভূমিকা ছিল সরঞ্জাম ক্রয়, হাউস স্টাফ মনোনয়নে।

দুর্নীতির তদন্তে নয়া মোড়: আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি', স্বাস্থ্য সচিবকে চিঠি সিবিআইয়ের। চিঠিতে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার DIG জানিয়েছে, 'দুর্নীতির মামলার তদন্তে উঠে এসেছে সুজাতা ঘোষ ও দেবাশিস সোমের নাম। হাসপাতালের সরঞ্জাম ক্রয় ও হাউস স্টাফ মনোনয়নে মিলেছে সুজাতা-দেবাশিসের ভূমিকা' আর জি কর মেডিক্যালের সহযোগী অধ্যাপক সুজাতা ঘোষ। হাসপাতালের ফরেন্সিক বিভাগের ডেমোনস্ট্রেটর দেবাশিস সোম। সুপ্রিম কোর্টে ৩০ সেপ্টেম্বরের শুনানিতে বলেছিলেন সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী জানিয়েছিলেন, 'আর্থিক দুর্নীতিতে অভিযুক্তরা এখনও স্বপদে বহাল আছেন।' সেই সময় রাজ্য জানানয়, সিবিআই বা অন্য কেউ কোনও তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আর জি কর মেডিক্যালের বিভিন্ন সামগ্রী কেনা ও হাউস স্টাফ নির্বাচনে এরা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এরা। আর জি কর মেডিক্য়ালের আর্থিক দুর্নীতি মামলায় ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে ইতিমধ্যেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে CBI। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এবার, স্বাস্থ্যসচিবকে পাঠানো চিঠিতেও তাঁর নাম উল্লেখ করল CBI. সিবিআইয়ের চিঠিতে তাঁর নাম নিয়ে, আর জি কর মেডিক্যালের অ্যানাস্থেসিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ জানিয়েছেন, 'আমি কোনওদিন কেনার ব্যাপারে যুক্ত ছিলাম না। কোনও মেডিক্যাল কলেজেই ছিলাম না। হাউজস্টাফের বিষয়ে ততটুকুই যুক্ত থেকেছি, যতটা ইউনিট হেড হিসেবে করা উচিত। আমার কোনও কিছু লুকোনোর নেই। CBI ডাকলে অবশ্যই সব তথ্য দেব।' স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, সিবিআইয়ের তরফে চিঠি তারা পেয়েছে। সিবিআইয়ের কাছে তাদের (আর জি কর মেডিক্য়ালের ২ চিকিৎসক) জড়িত থাকার বিষয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এখনও তার কোনও উত্তর পাইনি।

এদিকে, আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের তদন্তে এবার সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যাল কলেজে থাকাকালীন সময়ের তথ্য সংগ্রহেও নেমেছে CBI. বুধবার,
ন্যাশনাল মেডিক্য়াল কলেজের ৪ জন আধিকারিকের বয়ান রেকর্ড করে তারা। ন্যাশনাল মেডিক্যাল কলেজের, অর্থপেডিক বিভাগের অ্য়াসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সন্দীপ ঘোষ। পরে, তাঁকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখান থেকে ২০১৭ সালে সন্দীপ ঘোষকে করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজের MSVP বা মেডিক্য়াল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল। এই ন্যাশনাল মেডিক্যাল কলেজেই প্রথম অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে, সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যাল কলেজে থাকাকালীন কোনও অনিয়ম হয়েছিল কিনা জানতেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RGKar Protest: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে পোস্ট, হোমগার্ডের চাকরিতে 'কোপ'

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget