এক্সপ্লোর

RG Kar Case: উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে ; অভিযোগ জুনিয়র ডাক্তারদের

Junior Doctor Protest On RG Kar Case: আগামীকাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক, কী অভিযোগ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ?

কলকাতা : আগামীকাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মহা মিছিল। বিকেল সাড়ে ৪টেয় মহা মিছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তবে এদিন অনশন কর্মসূচির ডাকের মাঝেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিষ হালদার বলেন, 'উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে।'

সাংবাদিক: কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য আজকে, তাঁদের অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেছেন, যারা উৎসবে সামিল হচ্ছেন, তাঁদের উচিত আপনাদের প্রতিবাদের মঞ্চটা একটু দেখে যাওয়ার জন্য। কারণ এইখানে চিকিৎসকেরা আন্দোলেনের দিশা দেখাচ্ছে। প্রত্যেকের আসা উচিত। উৎসবে পা মেলান কিন্তু এই প্রতিবাদের মঞ্চ সবার এসে ছুঁয়ে যাওয়া উচিত, বলেছেন তিনি। 

দেবাশিষ হালদার:  দেখুন আমরা কিন্তু নিজেরা, এই কথা বলতে পারি না, যে আপনারা কেউ উৎসবে যাবেন না। উৎসব থেকে বিরত থাকুন।  কারণ এই ন্যারেটিভটাই চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুরভাবে। যে উৎসব বনাম প্রতিবাদ। রাজ্যজুড়ে উৎসব চলছে এবং তাঁর বদলে আমরা নাকি, উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না। সেইজন্য নাকি এরকম একটা প্রোগাম করছি। আমরা বারবার বলতে চাই, আমাদের কাছে আর কোনও পথ খোলা ছিল না। এবং প্রতিবাদই এই মুহূর্তে আমাদের কাছে উৎসব। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি। এবং সাধারণ মানুষ যদি মনে করেন, তাঁরা উৎসবে পা মেলাবেন, এবং তার সঙ্গে, আমাদের এখানে যে প্রতিবাদের উৎসব, বিচারের জন্য প্রতিবাদের ভাষা, তাঁর পাশে দাঁড়াবেন। এটা তো সাধারণ মানুষ বলবেন, এটাতো আমরা আলাদা করে ডাক দিতে পারি না।এই জায়গা আমাদের নেই। কারণ এটা আমাদের আন্দোলন নয়তো, এটা সাধারণ মানুষের আন্দোলন। গণ আন্দোলন। 

দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন। গতকালই অনশনে যোগ দিয়েছেন আর জি কর মেডিক্যালের অনিকেত মাহাতো। জুনিয়রদের পাশে থেকে অনশনে সামিল সিনিয়র ডাক্তাররাও। ২৪ ঘণ্টা অনশনের করবেন সিনিয়র ডাক্তাররা। রক্তচাপ ও গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রয়েছে ৭ অনশনকারী জুনিয়র ডাক্তারদের। 

আরও পড়ুন, RG কর কাণ্ডে নতুন সূত্র? জেরায় ধৃত TMCP নেতা আশিসের থেকে কী পেল CBI ? ফের আদালতে পেশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget