এক্সপ্লোর

RG Kar Case: নয় নয় নয় , RG Kar কাণ্ডে ৯ তারিখে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা

RG Kar Silent Protest: এবার RG Kar কাণ্ডে আজ ৯ তারিখে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা পালন,নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে স্থানীয় মানুষ জড়ো হয়ে প্রতীকি প্রতিবাদ জানাচ্ছেন

কলকাতা: দেখতে দেখতে আরজি কর কাণ্ডে ১ মাস পার। ইতিমধ্যেই গানে, কবিতায়, স্লোগানে প্রতিবাদ মুখর কলকাতাকে দেখেছে সারা দেশ। প্রতিবাদের ঢেউ শুধু কলকাতাতেই নয়, শহরতলি ছাড়িয়ে জেলাতেও ছড়িয়েছে। সরব হয়েছে দেশ। এমনকি বিদেশের মাটিতেও বিচার চাই, দাবি তুলেছেন অনেকেই। আর এবার RG Kar কাণ্ডে আজ ৯ তারিখে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা পালন করা হচ্ছে।

নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে স্থানীয় মানুষ জড়ো হয়ে প্রতীকি প্রতিবাদ জানাচ্ছেন। নীরবতা চলাকালীন অফ করে দিয়েছেন নিজেদের মোবাইল ফোনও। আবেদন করা হয়েছে, আশেপাশে যেসকল আবাসনগুলি রয়েছে, তাঁরা যেনও তাঁদের লাইট অফ করে দেন। প্রত্যেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে নির্যাতিতার বিচার চেয়ে নীরবতা পালন করছেন।

অপরদিকে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফিরলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। যদি এরপরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না এটা যুক্তি হতে পারে না। এরপরও তাঁরা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিলে আটকাতে পারব না। মন্তব্য করেন প্রধান বিচারপতি।

একইসঙ্গে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের তরফে এদিন কপিল সিব্বল সওয়াল করেন, চিকিৎসকদের কর্মবিরতির জেরে ২৩ জন মারা গেছে, ৬ লক্ষ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছে। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু চিকিৎসকরা কাজে ফেরেননি। যখন-তখন মিছিল হচ্ছে, পুলিশকে কিছু জানানো হচ্ছে না। চিকিৎসকদের তরফে বলা হয়, শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরাই আন্দোলন করছেন। সিনিয়র চিকিৎসকরা কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের এখনও হুমকির মুখে পড়তে হচ্ছে। তাঁরা কাজে ফিরবেন কীভাবে? প্রধান বিচারপতি জানতে চান, কারা হুমকি দিচ্ছে? আইনজীবী জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের নাম করতে চান না। 

আরও পড়ুন, এবার এসএসকেএমে 'নো এন্ট্রি', আরও বিপাকে সেমিনার রুম বিতর্কে জড়ানো অভীক দে..

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget