এক্সপ্লোর

RG Kar Case: আরামবাগ মেডিক্যালেও চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি, 'RG কর কাণ্ডে দ্রুত পদক্ষেপ না নিলে..'

Arambag Medical Threats For Mass resignation: আর জি কর কাণ্ডে দ্রুত পদক্ষেপ না নিলে গণ ইস্তফার হুঁশিয়ারি প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের

হুগলি: আরামবাগ মেডিক্যাল কলেজেও এবার চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি। ধর্মতলায় আমরণ অনশরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার গণ ইস্তফার হুঁশিয়ারি। ৩৮ জন চিকিৎসকের গণ ইস্তফার হুঁশিয়ারি।

আর জি কর কাণ্ডে দ্রুত পদক্ষেপ না নিলে গণ ইস্তফার হুঁশিয়ারি প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের। গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠালেন চিকিৎসকরা। এর আগে ছটি সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার তালিকায় সই করেছেন।এরমধ্যে আছে আর জি কর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ। তালিকায় আছে এস এস কে এম, জলপাইগুড়ি এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজ।

 আর জি কর মেডিক্যালসের ENT বিভাগ  চিকিৎসক-অধ্যাপক দেবব্রত দাস বলেছিলেন , 'আমার থেকে আরও অনেক বয়ঃজ্যেষ্ঠরা আছেন, যাঁরা তাঁদের পিতৃতুল্য, মাতৃতুল্য-তাঁরাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে, আমরা একটা গণ ইস্তফা দিলাম।' রাজ্য় সরকারের ওপর আরও চাপ বাড়ালেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা।

১০ দফা দাবি সামনে রেখে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর আলোচনার ডাক দিয়ে মেল আসে মুখ্যসচিবের। জুনিয়র ডাক্তাররা যানও সেই বৈঠকে। কিন্তু শেষ অবধি ক্ষুব্ধ তাঁরা।'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর। রাজ্য় সরকার এখনও সাড়া না দেওয়ায়, এবার অনশনরত জুনিয়রদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন চিকিৎসক-অধ্যাপক।

আরও পড়ুন, নবমীতে বেলুড় মঠে ভোর থেকেই শুরু বিশেষ পূজার্চনা, বিতরণ করা হবে খিচুড়ি ভোগ

জুনিয়রদের আন্দোলনের পাশে সিনিয়ররা। জুনিয়রদের অনশনের পর সিনিয়রদের গণইস্তফা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আসলে পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে৷ তাই এই ছুতো করছেন। কারা নিজের পয়সায় যাচ্ছেন আর কারা ওষুধ কোম্পানির পয়সায় যাচ্ছেন সেটাও তদন্ত করা দরকার৷ সরকার অনেক সহনশীল। যারা কাজ করতে চাইছেন না তারা নিয়ম করে একা ইস্তফা দিন৷ অনেক যোগ্য কাজের লোক আছে৷ যারা অস্থিরতা করছে তারা সিস্টেমে সমস্যা করছে৷' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget