এক্সপ্লোর

RG Kar News: 'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে', লড়াইয়ের তোড়জোড় নির্যাতিতার বাবা-মার

RG Kar CBI Chargesheet: সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: সুপ্রিম কোর্টে আইনজীবী সরে দাঁড়িয়েছেন। পরবর্তী শুনানি সেই মার্চ মাসে। এর মধ্য়ে সিবিআই নব্বই দিনের মধ্য়ে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একের পর এক এই ঘটনাগুলিতে হতাশ তিলোত্তমার মা-বাবা। আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা।

সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়।  আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথাও বলছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন এবিপি আনন্দকে।  

'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের বাবা-মায়ের। 

সকালে উকিলদের সঙ্গে কথা বলতে আসেন নির্যাতিতার মা-বাবা। সারাদিন নানা কর্মসূচিতে যোগ দেওয়ার কথাও রয়েছে। কারণ এ লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন তাঁরা, সেই বার্তাই দিলেন। নির্যাতিতার মায়ের কথায়, 'কী কারণে আইনজীবী সুপ্রিম কোর্টে এই মামলা থেকে সরে দাঁড়ালেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা জানি না কেন এটা হল। কোনও যোগাযোগ হয়নি। ফোন করলেও আর ফোন ধরছেন না। সিবিআই কী ভাবছে আমরা জানি না।' 

নির্যাতিতার মায়ের কথায়, 'প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে নানা অবিচার হচ্ছে। কেন হচ্ছে তা জানি না। ওঁর অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠাটাই হয়তো ওঁর অন্যায় ছিল। আমার মেয়েটা সততার বলি হয়েছে। আশা হারাব না, বিচার ছিনিয়ে আনব।' 

এদিকে রায়ে হতাশ হলেও, তাঁরা পথে আছেন, আগামী দিনেও থাকবেন, মন্তব্য আন্দোলনের অন্যতম মুখ রিমঝিম সিংহর। বিচারের দাবিতে ফের পথে নামছে অভয়ার পরিবারও।  সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী অভয়া মঞ্চের ডাকে গণ জমায়েতও রয়েছে। আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা। কাল প্রতিবাদে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরের পর গাইঘাটা, 'ধর্ষণ'-খুনে এনকাউন্টারে মৃত্য়ু ধৃতের, ঠিক কী ঘটেছিল ?
বারুইপুরের পর গাইঘাটা, 'ধর্ষণ'-খুনে এনকাউন্টারে মৃত্য়ু ধৃতের, ঠিক কী ঘটেছিল ?
Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget