এক্সপ্লোর

RG Kar Case : ধর্ষণ না গণধর্ষণ? একজন যুক্ত না একাধিক? এখনও পর্যন্ত কী উঠে আসছে সিবিআই তদন্তে

তাহলে কি সঞ্জয় রায়ই এই গোটা ব্যাপারটি ঘটিয়েছে ? ধর্ষণ, খুন, সবই কি একাই করেছে সে ? কী বলছে সিবিআই ?

প্রকাশ সিন্হা, আবির দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায়, সিবিআইয়ের প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে দেওয়া হল সঞ্জয় রায়ের নাম। তাহলে কি সঞ্জয় রায়ই এই গোটা ব্যাপারটি ঘটিয়েছে ? ধর্ষণ, খুন, সবই কি একাই করেছে সে ? কী উঠে এল সিবিআই এর তদন্তে? আগেই দেহের ছবি দেখে বিশেষজ্ঞ ডাক্তাররা সন্দেহ করেছিলেন, এ কাজ একজনের হতে পারে না। তাহলে কি সেই ধারণা ভুল ? 

আর জি কর মেডিক্যালে  ধর্ষণ, খুনের মামলায় চতুর্থীর দিন প্রথম চার্জশিট দিল সিবিআই। যেখানে মূল অভিযুক্ত হিসেবে শুধুমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ রয়েছে বলে সূত্রের দাবি।  জেলবন্দি সঞ্জয়ের বিরুদ্ধেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। সূত্রের দাবি, সিবিআইয়ের তরফে জানানো হয়েছে--- তদন্ত এখনও শেষ হয়নি। বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য়প্রমাণ নষ্টের বিষয়টি উঠে এসেছে। তা নিয়ে এখনও তদন্ত চলছে।  

১০ অগাস্ট যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।  আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৯ অগাস্ট সকালে। সিবিআই সূত্রে দাবি,  ৮ অগাস্ট রাত থেকে ৯ অগাস্ট সকাল অবধি সঞ্জয় রায়ের গতিবিধি তারা ট্র্য়াক করেছে। তারা কেন  মনে করছে সঞ্জয়ই এই ঘটনা ঘটিয়েছে, চার্জশিটে সিবিআই তারও উল্লেখ করেছে বলে সূত্রের খবর। মঙ্গলবার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

আর জি কর মেডিক্যালে  ধর্ষণ, খুনের ঘটনা সামনে আসার পর, বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠেছিল, এটা ধর্ষণ না গণধর্ষণ? একজন যুক্ত না একাধিক? এই পরিস্থিতিতে আপাতত সিবিআইয়ের প্রথম চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরই নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি।  বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্যপ্রমাণ নষ্টের বিষয়টি উঠে এসেছে।  তা নিয়ে তদন্ত এখনও চলছে। আগামীদিনে সেই বিষয়েও তথ্য় সামনে আনা হবে। 

তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আর জি কর মে়ডিক্যাল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে ১৭ সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে স্বয়ং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, তা বিচলিত করার মতো ! এই প্রেক্ষাপটে সিনিয়র চিকিৎসকদের একাংশ মনে করছেন, আগামীদিনে সিবিআই তদন্তে আরও অনেক কিছুই উঠে আসা বাকি।  

আরও পড়ুন :

আজই বোধন বেলুড় মঠে, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর দিনক্ষণ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
Tiljala Fire Incident:'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির
'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget