এক্সপ্লোর

RG Kar Case : জমা পড়ল CBI-এর রিপোর্ট, RG কর থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব জানতে চাইল সুপ্রিম কোর্ট

RG Kar Case Kolkata Doctor's Rape-Murder : চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় ১ মাস পার হয়েছে। শুরুতেই  মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই।

 বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি : আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি শুরু হয়েছে । শুরুতেই  মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই।

চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় ১ মাস পার হয়েছে। সোমবারই শীর্ষ আদালতে এই মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে
রাজ্য স্বাস্থ্য দফতর । রিপোর্টে দাবি, ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে। গত শুনানিতে শীর্ষ আদালত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানায়। তারপরও আন্দোলনে অনড় তাঁরা। চলছে কর্মবিরতি। যদিও চলছে এমার্জেন্সি পরিষেবা। কাজ করছেন সিনিয়র ডাক্তাররা। তা সত্ত্বেও ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে বলে দাবি রাজ্যের রিপোর্টে। 

এ-সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেটা ফাইল করা হয়নি, তার কপি তাঁরা পাননি। 'রাজ্য আদালতে যেটা দিয়েছে সেটা আমাদেরও দেওয়া হোক, লুকোবার কিছু নেই। এমনিতেই অনেক কিছু লুকানো হয়েছে, অভিযোগ তুষার মেহতার।

এরপরই সিবিআই-এর তদন্তের রিপোর্ট দেখছেন বিচারপতিরা। এর মধ্যেই প্রধান বিচারপতি প্রশ্ন রেখেছেন, হাসপাতাল থেকে তৎকালীন প্রিন্সিপাল (সন্দীপ ঘোষের) বাড়ির দূরত্ব কত?  সিবিআই জানায়, ১৫ থেকে ২০ মিনিট। 

এরপর মৃতার ডেথ সার্টিফিকেট খতিয়ে দেখতে শুরু করেন প্রধান বিচারপতি। জেনারেল ডায়েরি ফাইল করার সময় নিয়ে ফের ভিন্ন মত সামনে এল দুই তরফে। দুপুর ১.৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, আদালতে জানান কপিল সিব্বল। আর তারপর দুপুর ২.৫৫ মিনিটে জেনারেল ডায়েরি ইস্যু হয় বলে জানান তিনি। কিন্তু তুষার মেহতার বক্তব্য অনুসারে সেই সময়টা আলাদা। সার্চ এবং সিজার কখন হয়? রাজ্যকে তখন প্রশ্ন করে আদালত। 'রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টার মধ্যে, আগেই ছবি তোলা হয়েছিল'। জানান রাজ্যের আইনজীবী।                                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন :                         

RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget