এক্সপ্লোর

Doctors Protest: 'সমস্যার সমাধান না হলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব', ফের হুঙ্কার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের

Doctors Hunger Protest: সোমবারের মধ্যে দাবিদাওয়া মেটাতে মুখ্যমন্ত্রী পদক্ষেপ না করলে, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে নামবেন বলে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা: অনশন তুলে আলোচনায় যাওয়ার মুখ্যমন্ত্রীর প্রস্তাব খারিজ করলেন জুনিয়র ডাক্তারদের। বরং অনশন না তুলেই কাল নবান্নে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। 'বৈঠকের শর্ত'র পাল্টা হুঙ্কার দিয়ে জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, 'সমস্যার সমাধান না হলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব'। 

এর আগেও রাজ্য সরকারকে এই হুঁশিয়ারিই দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবারের মধ্যে দাবিদাওয়া মেটাতে মুখ্যমন্ত্রী পদক্ষেপ না করলে, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে নামবেন বলে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এর ফলে যদি কোনও রোগীর সমস্যা হয়, তার দায়ও মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে নিতে হবে বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা।

এরপরই শনিবার জুনিয়র চিকিৎসকদের অনশনমঞ্চে এসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব। সেখানেই মুখ্যসচিবের ফোন থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথোপকথনেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বাস্থ্যসচিবকে অপসারণ করা হবে না। 

তিনি এও বলেছিলেন, 'পাঁচটা দাবির মধ্যে চারটে আপনাদের হয়ে গিয়েছে, যেটা করা সম্ভব আমি কথা দিচ্ছি তোমাদের, আমি নিশ্চয়ই করব। আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা দয়া করে অনশনটা তুলে নাও।'

আরও পড়ুন, তুমুল বৃষ্টি, ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়! ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কোন কোন জেলায়?

কিন্তু তাতেও জট কাটেনি। জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন, দাবিপূরণ না হওয়া অবধি তাঁরা অনশন প্রত্যাহার করবেন না। এরপরই সোমবার বিকেল ৫টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার সময় দেন মুখ্যমন্ত্রী। 

যদিও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে এদিনও সাফ জানিয়ে দেওয়া হয়, আমরা সোমবার অবধি একটা সময়সীমা দিচ্ছি। যে এর মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমাদের সবকটি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে এবং সবকটি দাবি মেনে নিতে হবে। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, যে আগামী মঙ্গলবার আমরা সমস্ত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের সংগঠন সরকারি এবং বেসরকারি জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা স্বাস্থ্যক্ষেত্রে সর্বাঙ্গীন একটি ধর্মঘটে যেতে বাধ্য হব।' 

তারা এও বলে, সোমবার জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সিএমওএইচ দফতর ঘেরাও কর্মসূচি।                                          

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget