এক্সপ্লোর

RG Kar Case: RG Kar কাণ্ডে জিজ্ঞাসাবাদ, কী কী প্রশ্ন করা হল IPS ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তকে?

West Bengal: আর জি কর-কাণ্ডে CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন IPS  ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত।

কলকাতা: আর জি কর-কাণ্ডে CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন IPS  ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। রেকর্ড করা হল সাসপেন্ডেড ২ পুলিশ অফিসারের বয়ান । একই ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়। যদিও গরহাজির ছিলেন তিনি।

বিনীত গোয়েল আর জি কর-কাণ্ডে CBI স্ক্যানারে। ইন্দিরা মুখোপাধ্যায়কে CBI জিজ্ঞাসাবাদ। অভিষেক গুপ্তকে CBI জিজ্ঞাসাবাদ।

রাজ্যে সরকার বদলের পর নতুন করে খোলা হয়েছে 'আর জি কর ফাইলস'। এই ঘটনায় মাসখানেক আগে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ৩ IPS-কে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'এই ৩ জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং মুখ্য়সচিবের গাইডেন্সে, স্বরাষ্ট্র সচিব, নিয়ম অনুযায়ী যা আছে, ক্য়াডার রুল, সেটা মেনে বিভাগীয় তদন্ত ও প্রসিডিংস শুরু করবে।'

এবার CBI তলবে নিউটাউনের অফিসে হাজির হলেন IPS অফিসার অভিষেক গুপ্ত ও ইন্দিরা মুখোপাধ্যায়। নিউটাউনের CBI দফতরে বয়ান রেকর্ড করা হল ওই ২ IPS অফিসারের। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ডাকা হলেও, তিনি হাজির হননি।

বছর দুয়েক আগের সেই নারকীয় কাণ্ড! গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। অভয়ার পরিবারের মুখে তৎকালীন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে শোনা গেছিল একাধিক অভিযোগ।

অভয়ার মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেছেন, 'আমরা যেমন গিয়ে দেখেছিলাম সেমিনার হলে কিছুই ঘটেনি। CFSL রিপোর্টেও তাই বলেছে যে, সেমিনার হলে কিছুই ঘটেনি। ওকে খুন অন্য জায়গায় করা হয়েছে। এনে সেমিনার রুমে রাখা হয়েছে।তাঁর মুখে একাধিক ক্ষত ছিল। গলায় আঙুলের ছাপ ছিল। যারা PM করেছে তারা সেগুলো কোনও তদন্তের আওতায় আনেনি।'

তৎকালীন DC নর্থ অভিষেক গুপ্তের বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ করেছিল নিহত চিকিৎসকের পরিবার।নিহত চিকিৎসকের বাবা বলেছেন, 'যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন DC নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে, ঘরের ভিতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে জবাবটা দিয়ে দিই।'

আর জি কর-কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল। ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন DC সেন্ট্রাল পদে এবং DC নর্থ ছিলেন অভিষেক গুপ্ত। রাজ্যে সরকার বদল হতেই, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার, বিনীত গোয়েল, তৎকালীন DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় ও  তৎকালীন DC নর্থ, অভিষেক গুপ্ত-কে সাসপেন্ড করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাথমিকভাবে আমরা মনে করি, এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক, তাঁদের সাসপেনশনে রেখে, তদন্ত করা উচিত। নইলে তদন্ত কখনও স্বচ্ছ হতে পারে না।'

এবার ওই ৩ IPS অফিসারের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চায় CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শুক্রবার, সকাল সাড়ে ১১টা নাগাদ নিউটাউনের CBI দফতরে আসেন ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। CBI সূত্রে দাবি, ২ IPS অফিসারকে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। বয়ান রেকর্ড করা হয়।

CBI সূত্রে খবর, শুক্রবার তদন্তকারীরা IPS ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তর কাছে জানতে চান... অভিশপ্ত সেই রাতে ঠিক কী হয়েছিল ? পুলিশ অফিসাররা সেখানে গিয়ে কী দেখেছিলেন? তদন্ত ধামাচাপা দিতে কী কোনও তরফে চাপ এসেছিল কি না? 
কীভাবে এগিয়েছিল তদন্ত ? ১৫ অগাস্ট রাতে আর জি কর হাসপাতালে যে হামলা হয়েছিল তার পিছনে কারা ছিল?

এর আগে বুধবার, পানিহাটি শ্মশানে যান CBI-এর বিশেষ তদন্তকারী দলের ৪ সদস্য। বৃহস্পতিবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্য়ান সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করে CBI।

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget