এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে নতুন সূত্র? জেরায় ধৃত TMCP নেতা আশিসের থেকে কী পেল CBI ? ফের আদালতে পেশ

CBI On TMCP Leader Ashish Pandey On RG Kar Case : আর জি কর মেডিক্যালের ধৃত TMCP নেতা আশিস পাণ্ডেকে ফের আদালতে পেশ সিবিআইয়ের

কলকাতা:  ৩ দিনের জেরায় থ্রেট কালচারে অভিযুক্ত আশিস পাণ্ডের থেকে কী পেল সিবিআই? আর জি কর কাণ্ডে মিলল নতুন কোনও সূত্র? আর জি কর মেডিক্যালের ধৃত TMCP নেতা আশিস পাণ্ডেকে ফের আদালতে পেশ সিবিআইয়ের। আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ আশিসকে গ্রেফতার করে সিবিআই। 

তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলাতেও সিবিআই নজরে আশিস। ৯ অগাস্ট সেমিনার রুমের বাইরের একটি ভাইরাল ছবিতে দেখা যায় আশিসকে। সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যায় আশিস পাণ্ডেকে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরদিন হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। আজ সন্দীর ঘোষ সহ আরও ৪ জনকেও আদালতে পেশ করবে সিবিআই। 

শাসক দলের ছাত্র সংগঠন অর্থাত, টিএমসিপির আরজিকর ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছেন আশিস পাণ্ডে। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। গ্রেফতারের আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। দেহ উদ্ধারের দিন, অর্থাত, নয়ই অগাস্ট সেমিনার রুমের বাইরে, সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে।

আর জি কর কাণ্ডের পরতে পরতে নতুন চমক-নতুন মোড়! আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে CBI.কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে, দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন, তাঁদের একজন এই আশিস। আশিস পাণ্ডে আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ। সেখানকার TMCP ইউনিটের প্রেসিডেন্ট। আশিস পাণ্ডে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্টের একটি ছবি ভাইরাল হয়, তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে। 
 
৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্য়ালের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা ১২টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ ১০ অগাস্ট সকাল ১১টায়  হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এর আগে CBI আশিসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে।তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন, দশভূজা নয়, প্রায় ১৫০ বছরের আগরতলার দুর্গাবাড়িতে দেবীকে দেখা যায় 'দুহাতে'

সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য় সামনে এসেছে। এর পাশাপাশি আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গেও প্রত্য়ক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, আশিস থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে 'চিকিৎসক সম্প্রদায়ের শত্রু' বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আর জি কর মেডিক্য়াল কলেজে ১১ নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget