এক্সপ্লোর

RG Kar Case: 'সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে CBI চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার ?' ফের পথে জুনিয়র ডাক্তাররা

Junior Doctors Rally: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল।

কলকাতা : কুলতলিতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আজই দোষীকে ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। অথচ আরজি কর-কাণ্ডে এখন সম্পূর্ণ হয়নি বিচার-প্রক্রিয়া। চার মাস হতে চললেও, এখনও মেলেনি বিচার। এই পরিস্থিতিতে বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। 'সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে CBI চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার ?' প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযান আন্দোলনকারীদের। তাতে সামিল হয়েছে নিহত চিকিৎসকের পরিবারও।

এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমরা বারবার বলছি, আমাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কোনও সাধারণ খুন-ধর্ষণের ঘটনা নয়। যদি একজন মহিলা ডাক্তারকে তাঁর সবথেকে নিরাপদ জায়গা অন-ডিউটি রুমে খুন হতে হল, ধর্ষণ হতে হল। সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হল। তথ্যপ্রমাণ লোপাটের জন্য সেই হাসপাতালের প্রিন্সিপ্যাল এবং পার্শ্ববর্তী থানার ওসি তাঁদের সিবিআই হেফাজতে নিল। সেই সন্দীপ ঘোষই আজ আরজি কর দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে। থ্রেট কালচারের সাঙ্গপাঙ্গ..অভীক, বিরূপাক্ষ ক্রাইম সিনে পৌঁছে গেল ৯ অগাস্ট। সিবিআইয়ের আর্থিক তদন্তের মামলায় জেলে রয়েছেন আশিস পাণ্ডে। গোটা জায়গাটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আমরা চাই, খুন ও ধর্ষণের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, তথ্যপ্রমাণ লোপাট করেছে, প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি। এটাই আমাদের দাবি।"  

অপর এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, "আমরা দেখছি, ক্রমশ বিচারপ্রক্রিয়া শ্লথ থেকে শ্লথতর হতে চলেছে। যেখানে কুলতলি, জয়নগরের বিচার হয়ে গেল, সেখানে এতদিন দেরি হচ্ছে কেন ? প্রশাসনের কাছ থেকে সদর্থক ভূমিকা প্রত্যাশা ছিল, সেই জায়গায় পুরো উল্টো ভূমিকায় দেখা যাচ্ছে। অভীক দে-র বিরুদ্ধে ৩২টা অভিযোগ। তাতে রাজ্য সরকারেরই গঠিত কমিটি সিলমোহর দিয়েছিল। তারা যখন তদন্ত-রিপোর্ট জমা দিয়েছিল, সেটাকে তারা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে। অভীক দে-র বিরুদ্ধে কোনও অ্যাকশনই নেওয়া হয়নি। উল্টে মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল। আর্থিক দুর্নীতি মামলা সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে, সেটাতে ক্লিয়ারেন্স দিচ্ছে না। স্বাস্থ্য ভবন কেন ক্লিয়ারেন্স দিচ্ছে না ? সেই দুটো জায়গায় প্রশ্ন করতে আমরা আজ স্বাস্থ্য ভবন যাচ্ছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget