এক্সপ্লোর

RG Kar Case: আর জি কর-কাণ্ডের ১ বছর পার, কোথায় সুবিচার? প্রশ্ন তুলে ফের 'রাত দখল', পথে নামল নাগরিক সমাজ

Raat Dakhal Kolkata: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। কোথাও মশাল হাতে নেমেছে জনতা। কোথাও উঠেছে সুরে সুরে প্রতিবাদ। কোথাও মিছিল, কোথাও আবার জমায়েত।

কলকাতা: ফের মশাল হাতে প্রতিবাদ। রাজপথে ফের অগণিত মানুষ। ফের গর্জে উঠল অজস্র কণ্ঠ। আর জি কর-কাণ্ডের ১ বছর পার, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বছর পার, কোথায় সুবিচার? প্রশ্ন তুলে ফের পথে মানুষ। আবার হল 'রাত দখল'। রাস্তায় আন্দোলনকারী চিকিৎসক থেকে সাধারণ মানুষ।                                         

শ্যামবাজার, রাসবিহারী মোড়, রুবির মোড় থেকে জেলা জেলায় ছবিটা এক। শ্যামবাজারে রাত দখলে উপস্থিত ছিলেন তামান্নার মা, আনিস খানের বাবা। সুর একটাই- বিচার চাই। সন্তানহারা মা, পুত্রহারা বাবা বিচার পাওয়ার আশায় পথে বসেছেন। এবিপি আনন্দকে তামান্নার মা বলেন, 'সেইদিন অভয়ার জন্য রাত জেগেছিলাম, আজ নিজের মেয়ের জন্যও জাগছি'।                             

কথা বলতে বলতে গলা ধরে আসে তামান্নার মায়ের। রাজনৈতিক হিংসার বলি হয়েছে মেয়ে। সে দিনের কথা স্মরণ করে বলেন, 'আমার স্বামী পরিযায়ী শ্রমিক। মেয়েকে শত কষ্টের মধ্যে ভাল করে লেখাপড়া করানোর জন্য ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে পড়াচ্ছিলাম। আমার মেয়েও চাইত চিকিৎসক হতে। আগের বছর অভয়াকে যেভাবে কষ্ট দিয়ে মারল ওঁরা, চোখে জল এসেছিল ওঁর বাবা-মার জন্য। আর আজ আমিও আমার মেয়ের জন্য পথে বসেছি বিচার চাইতে। এক বছরের মধ্যে আমার মেয়েরও কত কষ্টের মৃত্যু হল। আজ আমি আর অভয়ার মা একই পথে। দুজনেই মেয়েকে হারিয়েছি, বিচার পাইনি।' 

যাদবপুর 8B-তে জাতীয় পতাকা হাতে বিচারের দাবিতে ওঠে স্লোগান। রানুছায়া মঞ্চে প্রতিবাদ কর্মসূচি পালন করে রাত দখল ঐক্যমঞ্চ। অভয়া মঞ্চের তরফে প্রতিবাদ কর্মসূচি করা হয় রাসবিহারীতে। অন্যদিকে, সিঁথিতে মোমবাতি জ্বালিয়ে রাত দখলে সামিল হন মহিলারা। সোদপুরে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ঘোলা থানার পুলিশ এসে পৌঁছলে, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। 'অভয়ার রক্তচোখ, আঁধার রাতের মশাল হোক', ব্য়ানারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় উলুবেড়িয়ায়।  

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। কোথাও মশাল হাতে নেমেছে জনতা। কোথাও উঠেছে সুরে সুরে প্রতিবাদ। কোথাও মিছিল, কোথাও আবার জমায়েত। গত বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেভাবে গর্জে উঠেছিল গোটা রাজ্য। এবছরও সেই আগুনের আঁচ পড়ল রাতে।    

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget