এক্সপ্লোর

RG Kar Case : 'ময়নাতদন্তের আগে জীবাণুমুক্ত করা হয়নি ছুরি-কাঁচি, অ্যাপ্রন বদলাননি ডোমও, তখনই কি নষ্ট হয়ে যায় প্রমাণ?

RG Kar Case Postmortem : প্রশ্ন উঠছে, যাতে নমুনা দূষিত হয়ে যায়, যথাযথ তথ্য়প্রমাণ না মেলে, সুবিচার না পাওয়া যায়, সেজন্য কি ইচ্ছাকৃতভাবেই এরকম একটা পরিবেশে ময়নাতদন্ত হয়েছিল?  

কলকাতায় আর জি কর মেডিক্য়ালের মতো প্রথিতযশা কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুন । অসংখ্য প্রশ্ন ও অভিযোগে বিদ্ধ কলেজেরই তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে সিবিআই গ্রেফতার করলেও, তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিতে না পারায় এই মামলায় তিনি জামিন পেয়েছেন। তাঁর ভূমিকা নিয়ে ওঠা অজস্র প্রশ্নের উত্তর এখনও অধরা। শিয়ালদা আদালতের নির্দেশনামাতেও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এরই মধ্যে সন্দীপকে নিয়ে নানারকম চাঞ্চল্যকর দাবি করে এসেছেন নির্যাতিতার পরিবার। 

এরই মাঝে তদন্তে আরও বড় ফাঁক নিয়ে প্রশ্ন তুললেন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী। হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ-খুনের পর ময়নাতদন্তে তড়িঘড়ি, জোর করে সূর্যাস্তের পর ময়নাতদন্ত করার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এই ময়নাতদন্ত করার সময় পরিবেশ কতটা অস্বাস্থকর ছিল , রায়ের কপিতে তারও উল্লেখ করেছেন শিয়ালদা আদালতের বিচারক। তাই প্রশ্ন উঠছে, যাতে নমুনা দূষিত হয়ে যায়, যথাযথ তথ্য়প্রমাণ না মেলে, সুবিচার না পাওয়া যায়, সেজন্য কি ইচ্ছাকৃতভাবেই এরকম একটা পরিবেশে ময়নাতদন্ত হয়েছিল?  

তদন্তে ফাঁক নিয়ে বড় প্রশ্ন তুলেছেন সঞ্জয়ের আইনজীবী। কবিতা সরকারের প্রশ্ন, 'এমন কোনও প্রমাণ সিবিআই হাজির করতে পারেনি যাতে প্রমাণ হয় সঞ্জয় রায় বিরলের মধ্যে বিরলতম অপরাধ ঘটিয়েছে। ভিক্টিমের সঙ্গে যাঁরা খাবার খেয়েছিল, তাঁদের দুজনের সাক্ষ্যগ্রহণে আমরা ক্রস করতে পারলাম। বাকি দুজন অধরা রয়ে গেল। তাহলে যারা ম্যালপ্র্যাকটিস করার চেষ্টা করেছিল বা করেছিল, তাদের কী শাস্তি হল?  '

হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ-খুনের পর ময়নাতদন্ত কীভাবে হয়েছিল তাও, রায়ের কপিতে উল্লেখ করেছেন শিয়ালদা আদালতের বিচারক। তিনি লিখেছেন, তিনি ময়নাতদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে দেখা গেছে, অন্য় মহিলাদের মৃতদেহ মেঝেতে শোওয়ানো ছিল। যে ট্রে-তে ময়নাতদন্ত হয়, তা জীবাণুমুক্ত করা হয়নি। দেখা গেছে, নমুনা সংগ্রহের আগে ডোম গ্লাভস বা অ্য়াপ্রন পাল্টাননি। ভিডিওতে এটা পরিষ্কার যে, ময়নাতদন্তে ব্য়বহৃত ছুরি-কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। এটাই দেখিয়ে দিচ্ছে, আদর্শ পরিকাঠামো না থাকায়, ময়নাতদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, ময়নাতদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সবরকম সম্ভাবনা রয়েছে। 

এখানেই প্রশ্ন উঠছে, যাতে নমুনা দূষিত হয়ে যায়, তার জন্য কি ইচ্ছাকৃতভাবেই এরকম একটা পরিবেশে ময়নাতদন্ত হয়েছিল? 

 

 

''

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Indranil Sen: এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget