এক্সপ্লোর

RG Kar Case: বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কনফারেন্স হলের 'বুকিং বাতিল' ! 'পুলিশের বারণ রয়েছে...'

Private Hospital Doctors Conference Hall Booking Cancelation :বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কনফারেন্স হলের বুকিং শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ার অভিযোগ উঠল শহরের একটি হোটেলের বিরুদ্ধে

ঝিলম করঞ্জাই, কলকাতা: বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কনফারেন্স হলের বুকিং শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ার অভিযোগ উঠল শহরের একটি হোটেলের বিরুদ্ধে। টাকা মেটাতে গেলে পুলিশের বারণ রয়েছে এই কারণ দেখিয়ে বুকিং বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ বিকেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পেন ডাউনের ঘোষণায় সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন দেশের বিভিন্ন বেসরকারি চিকিৎসকরা। সেই জন্য় ধর্মতলার একটি হোটেল বুক করেন তাঁরা। কিন্তু, শেষ মুহূর্তে সেই বুকিং বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে খোলা আকাশের নীচে বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন করবেন চিকিৎসকরা। 

বেসরকারি হাসপাতালের চিকিৎসক সৌরভ যশ বলেন, জুনিয়র ডাক্তাররা অভয়ার বিচারের দাবিতে, এবং ১০ দফা দাবিতে, ধর্মতলার অনশন মঞ্চে, আমরণ অনশন করে চলেছেন। ওনাদের সমর্থনেই আমাদের প্রাইভেট হাসপাতালের তরফ থেকে, এবং 'ফেমা' তরফ থেকে একটা নন এমারজেন্সি সিজ ওয়র্ক এর প্ল্যান করেছি। সেই ব্যাপারেই আজকে একটা প্রেসমিট আছে। এবং প্রেসমিট করার জন্য একটা তো জায়গার দরকার, এই ব্যাপারেই আমি ধর্মতলার কনফারেন্স বুক করবার জন্য যাই। প্রাথমিকভাবে সেই হোটের ম্যানেজমেন্ট রাজি হলেও, পরে যখন আমি বুকিং ফিজটা জমা দিতে যাই, তখন ওদের ম্যানেজমেন্টের একজন সিনিয়র পার্সেন, এসে হাতজোড় করে আমাদেরকে বলেন, যে দেখুন আমরা ভেরি সরি। আমরা এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারব না। আমরা কারণ জিজ্ঞেস করতেই, তাঁরা বলেন, কলকাতা পুলিশের তরফে কড়াভাবে বলে দেওয়া হয়েছে, আন্দোলন সম্পর্কিত কোনও পোগ্রাম নাকি ওনাদের হোটেলে করা যাবে না।'

আরও পড়ুন, অষ্টমীর রাতে ঠাকুর দেখতে গিয়েছিলেন ৪ বাসিন্দা, আচমকাই গাড়িতে আগুন দুর্গাপুরে..

প্রসঙ্গত, ধর্মতলা থেকে শিলিগুড়ি, আমরণ অনশনে ৯ জুনিয়র চিকিৎসক, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র। 'অনশনরত জুনিয়র চিকিৎসকদের শরীর খারাপ হলে গোটা ডাক্তার সমাজ কর্মবিরতিতে যাবে', হুঁশিয়ারি দিয়ে চিঠি একাধিক চিকিৎসকদের সংগঠন 'ফেমা'-র । 'ফেমা' হচ্ছে ৬৯ টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন। মুখ্যমন্ত্রীকে তাঁরা চিঠি দিয়ে লিখেছেন, যে আগামীকাল তাঁরা বৈঠকে বসুন ফেমার সঙ্গে। এতদিন পর্যন্ত গণতান্ত্রিক পথে অনেক আলোচনা হয়েছে। এই যে অচলাবস্থা চলছে , এবার দ্রুত তার সমাধান বের করা হোক। 'ফেমা'-র তরফে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে লেখা হয়েছে, 'কোনও শক্তি সেই আন্দোলনকে থামাতে পারবে না। আপনি সেই পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করছেন। যে আগুন জ্বলবে, কেন্দ্রীয় বাহিনী নামিয়েও নেভানো যাবে না ।গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক আলোচনা হয়েছে। কাল ওপেন ফোরামে আলোচনায় বসতে চাই, চাই লাইভ স্ট্রিমিংও। সরকারকে সমাধানের পথ বের করে দিতে চাই', মুখ্যমন্ত্রীকে চিঠি ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন 'ফেমা'-র।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget