এক্সপ্লোর

WB State Medical Council: RG Kar-কাণ্ডের প্রতিবাদে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা একাধিক চিকিৎসকের !

RG Kar Lady Doctor Murder: এদিকে, আর জি কর-কাণ্ডের আবহেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল করা হয়েছে...

কলকাতা : আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য তথা চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। তিনি ছাড়াও একই ইস্যুতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিলেন চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও। 

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আর জি কর-কাণ্ডে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কয়েকজন সদস্যের। এতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সুনাম নষ্ট হচ্ছে। কাউন্সিলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিলের কাজ থেকে দূরে রাখা হোক।' 

অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিলেন চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে কাউন্সিলকে চিঠি লিখেছেন তিনি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।

এদিকে, আর জি কর-কাণ্ডের আবহেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল করা হল। কাল ও পরশু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কায় বাতিল করা হল বৈঠক। কাল ও পরশুর বৈঠক বাতিল, সব সদস্যকে ই-মেল করে জানিয়ে দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর জি কর-কাণ্ডে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কয়েকজন চিকিৎসকের নাম জড়িয়েছে। অস্বস্তি এড়াতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের? উঠছে প্রশ্ন। 

কেন বৈঠক বাতিল করা হল তার কোনও সঠিক কারণ উল্লেখ করা হয়নি। যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে যে, যেহেতু রাজ্য মেডিক্যাল কাউন্সিলে এমন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, যাঁদের নাম ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সামনে এসেছে, সুশান্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস...এদের মধ্যে অনেককেই ঘটনাস্থলে দেখা গিয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। যেহেতু তাঁদের কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, এরকম একটা আবহে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে ঝড় উঠতে পারে এবং এঁদের বহিষ্কারের দাবি উঠতে পারে, সেরকম একটা আশঙ্কা থেকেই এই বৈঠক বাতিল করার সিদ্ধান্ত। সেরকমটাই মনে করছেন চিকিৎসক মহলের অনেকে। তবে, এখনও পর্যন্ত এই বৈঠক বাতিলের কোনও সঠিক কারণ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে দেওয়া হয়নি। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, মোবাইল ফোন বেজে গিয়েছে। তিনি ফোন ধরেননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget