এক্সপ্লোর

RG Kar Case: RG Kar মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় বড় আপডেট, সন্দীপ-অভিজিতের জামিন; কারণ এই...

Sandip Ghosh and Abhijit Mondal : তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ।

কলকাতা : আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এল। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন  মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।

তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ। এদিন তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, এখনও চলছে আর্থিক দুর্নীতির মামলা (RG Kar Scam Case)। আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। এদিকে একটি মামলায় গ্রেফতার হওয়ায়, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI ? আর জি কর মামলায় CBI-র ভূমিকা নিয়ে পরতে পরতে প্রশ্ন।

সুপ্রিম কোর্টে কোথায় দাঁড়িয়ে মামলা ?

অগাস্ট থেকে ডিসেম্বর। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের সেই বীভৎস ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেছে। কিন্তু, এখনও মেলেনি বিচার। অধরা বহু প্রশ্নের উত্তর।  মঙ্গলবারের শুনানির পর, সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী তারিখ দিয়েছে মার্চ মাসে। এর মধ্য়ে এবার এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার।

প্রথমে নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী হয়ে দাঁড়ান বৃন্দা গ্রোভার।বুধবার তাঁর অফিস থেকে জানানো হয়েছে, এই মামলা থেকে তিনি সরে যাচ্ছেন। আইনজীবীর অফিসের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে,এখনও পর্যন্ত ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোরালো বিরোধিতা করা হয়েছে। এখনও তারা জামিন পায়নি কেউ। একজন আইনজীবী হিসাবে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন।

সেই সঙ্গে আরও বলা হয়েছে, এই পর্যায়ে, হস্তক্ষেপের কারণে, বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে আসছেন। 

বৃহস্পতিবার শিয়ালদা কোর্টে পেশ করা হয় খুন ধর্ষণকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার উপস্থিতিতে চলে সাক্ষ্য়গ্রহণ পর্ব। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget