এক্সপ্লোর

RG Kar Case: জামিনের আর্জি খারিজ, RG কর কাণ্ডে ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত..

Sanjay Roy Jail Custody On RG Kar Case : আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ..

কলকাতা: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত। খারিজ জামিনের আর্জি, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজত। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফের জেল হেফাজত। 
 
আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। সিবিআইয়ের তদন্তকারী অফিসার না আসায় ক্ষুব্ধ বিচারক। 'বিকেল সাড়ে ৪টেয় শুনানি চলছে, এখনও সিবিআইয়ের আইও উপস্থিত নেই', কোথায় আপনার পিপি? সিবিআইকে প্রশ্ন বিচারকের। পিপি রাস্তায় আছে, আসছেন, বিচারককে জানায় সিবিআই। 'সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব? মামলার গুরুত্ব বোঝা উচিত', এটা খুব দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারকের।আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ।

খাতায়-কলমে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হলেও সঞ্জয় রায়ের প্রভাব ছিল বিস্তর। সিভিক ভলান্টিয়ার পদে থাকলেও সঞ্জয় থাকত পুলিশের ব্যারাকে। পুলিশের টহলদারি মোটরবাইকও নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। যা ব্য়বহার করতো ইচ্ছেমতো! সঞ্জয় রায়ের বিরুদ্ধে তাঁর শাশুড়ি থানায় অভিযোগ দায়ের করলেও, সিভিক পদে বহাল ছিল সে। 

 সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার।  তবে অভিযোগ উঠছে, নামে সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয়ের দাপট পুলিশের থেকে কোনও অংশে কম ছিল না। পুলিশের টহলদারি মোটরবাইক সে নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। তা নিয়েই দাপিয়ে বেড়াত এলাকায়। এমনকী থানায় জমা না দিয়ে মাঝেমধ্যেই নিজের কাছেই সেই বাইক রেখে দিত সঞ্জয়। শুধু পুলিশে বাইকে চড়ে ঘুরে বেড়ানোই নয়। সিভিক ভলেন্টিয়ার হয়েও, আরজি করকাণ্ডে ধৃত সঞ্জয় থাকত সশস্ত্র পুলিশের ব্য়ারাকে। চড়ত পুলিশের বাইক, থাকত পুলিশের ব্য়ারাকে সিভিক হয়েও কীকরে এই দাপট ধৃত সঞ্জয়ের? 

আরও পড়ুন, মীনাক্ষীর নেতৃত্বে স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, 'প্ররোচনা দিয়ে..'

রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজ্ঞপ্তি বেরনোর পর অফলাইনে আবেদন জমা দেন চাকরিপ্রার্থীরা। তারপর সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ইন্টারভিউ নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ কমিটি আবেদনকারীদের ইন্টারভিউ নেয়। সফল হলে মেলে চাকরি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলা থাকলে, সেই প্রার্থী সিভিক ভলেন্টিয়ারের চাকরি পান না। আরজি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় সঞ্জয় গ্রেফতার হওয়ার পর, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget