এক্সপ্লোর

RG Kar Case: আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, বেঁধে দিলেন সময়

Supreme Court Hearing: চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি

কলকাতা: কাল বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, জানালেন প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতি জানান, 'সকাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।' এর সঙ্গে তাঁর সংযোজন, 'যদি এর পরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যায়।' জুনিয়র চিকিৎসকদের অবশ্যই কাজে ফেরত যেতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। 'অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না এটা যুক্তি হতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির।

জুনিয়র ডাক্তারদের আইনজীবীর দাবি ছিল নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য 'আশা করব চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পদক্ষেপ করবে।' এই নির্দেশে খুশি নন বলে ইতিমধ্যেই জানিয়েছেন একাধিক আন্দোলনকারী চিকিৎসক।

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই ২৩জনের মৃত্যু হয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট উল্লেখ করে সওযাল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল:
সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল', এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই, জানালেন কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে চালান ছিল, সওয়াল রাজ্যের।

এদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেন, আমরাও জুনিয়র ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরতে। আপনারা স্বাস্থ্যভবনে গিয়ে যা দাবি করেছিলেন মেনে নেওয়া হয়েছে।'   

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: ময়নাতদন্ত নিয়ে ফের প্রশ্ন! নমুনা সংরক্ষণেও কি বেনিয়ম? কোথায় সেই 'বিশেষ' নথি?

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget