এক্সপ্লোর

RG Kar Case : ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল বা প্রমাণ লোপাট ! এসব কি আদৌ উপরতলার নির্দেশ ছাড়া করতে পারেন টালা থানার OC?

RG Kar Update : নিজের মতে কাজ করার এত স্বাধীনতা কি ওসি-র আছে ? তবে কি মেঘনাদের মতো তাঁকে দিয়ে এসব কিছু করিয়েছিলেন ওপরমহলের কেউ? 

সত্যজিৎ বৈদ্য, সুদীপ্ত আচার্য, কলকাতা : সিবিআই দাবি করছে, টালা থানার OC, অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যদিও অনেকেই বলছেন, চিকিৎসকের খুন-ধর্ষণের পর ঘটনাস্থলে তো CP-সহ লালবাজারের শীর্ষকর্তারা ছিলেন। তাহলে যদি প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে, সেটা কি OC-র পক্ষে একা করা কি সম্ভব? কারণ, এটাই তো স্বাভাবিক যে, ঘটনাস্থলে উপস্থিত হওয়া শীর্ষকর্তাদের নির্দেশই তিনি তখন মেনে চলবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, OC কার নির্দেশে কাজ করেছিলেন? সোমবার টালা থানার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে যান কলকাতা পুলিশের তিন IPS অফিসার। CBI তদন্তের মাঝেই ধৃত অফিসারকে কার্যত 'ক্লিনচিট' দিয়ে, তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা।  এখানে উঠেছে একাধিক প্রশ্ন, যা যা অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে, তা পুরোপুরি সম্পাদন করা কি ওসির নিজের ক্ষমতায় বা ইচ্ছেতে করা সম্ভব ? নিজের মতে কাজ করার এত স্বাধীনতা কি ওসি-র আছে ? তবে কি মেঘনাদের মতো তাঁকে দিয়ে এসব কিছু করিয়েছিলেন ওপরমহলের কেউ? 

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় শনিবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে CBI। তাঁর বিরুদ্ধে, জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া, খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, FIR-এ ১৪ ঘণ্টা দেরি, অথচ শেষকৃত্য়ে তাড়াহুড়োর মতো একের পর এক অভিযোগ তুলেছে CBI। 

৯ অগাস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত,  ডিসি ডিডি স্পেশাল বিদিত বুন্দেশ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা,  সহ একঝাঁক IPS অফিসাররা সেখানে গেছিলেন। এখানেই প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের প্রশ্ন, ঘটনাস্থলে লালবাজারের তাবড় IPS অফিসাররা উপস্থিত ছিলেন অথচ যাবতীয় দায় কি শুধুই OC-র? 

কার নির্দেশে কাজ করেছিলেন OC? একজন OC-র একার কোনও বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? প্রাক্তন ADG নজরুল ইসলাম বলছেন, এই ধরনের গুরুতর অপরাধের ঘটনায় কিছুতেই একা সিদ্ধান্ত নিতে পারেন না ওসি। তিনি রিপোর্ট করবেন এসি-কে। তারপর তা ডিসি ও সিপি-র কাছে পৌঁছবে। ওপরতলার পুলিশকর্তা যা নির্দেশ দেবেন, সেই অনুসারেই চলবে কাজ। প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখোপাধ্য়ায়ও মনে করেন, এমন পরিস্থিতিতে উঁচুতলার পরামর্শেই কাজ করার কথা ওসির। 

বর্তমানে সিবিআই হেফাজতে আছেন টালা থানার OC অভিজিৎ মণ্ডল। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে কি বেরিয়ে আসবে কোনও রাঘব বোয়ালের নাম? 

আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget