এক্সপ্লোর

RG Kar Case : আর কোনওদিন ফিরবে না মেয়ে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনেই ধর্নায় বসবেন নিহত চিকিৎসকের বাবা-মা

RG Kar Protest : বাড়ির দুর্গা চলে গেছে। পুজোর দিনগুলিতে বাড়ির সামনেই অবস্থান মঞ্চ বানাবেন নিহত চিকিৎসকের বাবা-মা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : এ বাংলার কারা উৎসবে ফিরবেন , কারা ফিরবেন না তাঁরা জানেন না। কিন্তু এ বাড়িতে উৎসবের আলো আর কোনও দিন জ্বলবে না।  বাড়িতে আর কোনওদিন পুজো হবে না । আর কোনওদিন ঢাক বাজবে না । আর সন্তান ফিরবে না। আর মায়ের আরাধনাও হবে না। আজ আর জি করের নিহত চিকিৎসকের বাড়ি জুড়ে শুধুই শূন্যতা। হাহাকার। চরম অনিশ্চয়তা। আর বিচারের আশা। 

পুজো যত এগিয়ে আসছে ভিড় করে আসছে মেয়েটার স্মৃতি। বাবা - মায়ের চোখে শুধুই জল। ফিরে আসছে পুরনো স্মৃতি।  'গতবছর পুজোর মধ্যেই হাসপাতালে ছুটে যেতে হয়েছিল। রোগী দেখাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাই নবমীর রাত ও দশমীর সারা দিন কাটিয়েছিলেন হাসপাতালেই। ওর রোগীই ছিল প্রথম, সব ফেলে ছুটে গিয়েছিল হাসপাতালে...' 

মা জানালেন, 'একদম ছোট বেলা থেকেই মানুষকে ভীষণ ভালবাসত। ডাক্তার হওয়া স্বপ্ন ছিল। আমাদের টালির বাড়ি ছিল, সেখান থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব। তারপর MBBS হল। আমরা চেয়েছিলাম বিয়ে দেব। বলল না মা, আমাকে MD হতেই হবে। আগে ২-৩ বার ব়্যাঙ্ক করেছিল, ভাল হয়নি। মেডিসিন খুব ইচ্ছে। বসেইনি কাউন্সেলিংয়ে। ওর পরে যারা রাঙ্ক করেছে, তারা বিভিন্ন বিষয়ে ভর্তি হয়েছে। কিন্তু ওর টার্গেট - মেডিসিন চাই আমার। আরজি করে মেডিসিন পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু বুঝিনি সেখানেই ওকে বলি হয়ে যেতে হবে। ওর স্বপ্ন পূরণ করতে গিয়ে, চোখ দিয়ে বেরিয়ে এল রক্ত। কতগুলি দুষ্কৃতীর হাতে তাকে বলি হতে হল, কেন যে তার সঙ্গে এটা হল, ৫৪-৫৫ দিন পরও জানি না কেন হল।' 

বাড়ির দুর্গা চলে গেছে। এবার আর আসবে না প্রতিমা। তবে পুজোর দিনগুলিতে বাড়ির সামনেই অবস্থান মঞ্চ বানাবেন নিহত চিকিৎসকের বাবা-মা। নিহত চিকিৎসকের বাবা - মা জানালেন, ' আমরাও অবস্থান করব। এত লোক যদি আমাদের জন্য রাস্তায় নামতে পারে, আমরা কেন নামতে পারব না। কী অসুবিধা আছে। আমরাও সামনে একটা মঞ্চ বানিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত থাকব।  তারাও (ডাক্তাররা) আসবেন বলেছেন। আমাদের এখানে মেডিক্যাল ক্যাম্প বানাবেন বলেছেন।'

নিহত চিকিৎসকের মায়ের অভিযোগ, '৮ তারিখ আমার মেয়ে ডিউটিতে গিয়েছিল, কিন্তু ৯ তারিখ যে ফোন এসেছিল, সেটা কষ্টের দিন। রাস্তায় বলেছিল তাড়াতাড়ি আসুন, কিন্তু আমাদের বসিয়ে রেখে তথ্যপ্রমাণ যেভাবে তথ্যপ্রমাণ লোপাট করেছিল, দর্শক হিসেবে দেখেছিলাম, কিন্তু কোনও বাবা-মা-কে যেন দেখতে না হয়। প্রশাসন কাকে আড়াল করতে চাইল। প্রশাসনের শুভবুদ্ধ উদয় হোক। ' 

মঙ্গলবার থেকে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পাশেই আছেন নিহতের মা-বাবা। বললেন, 'ওরাও তো সমস্যায় রয়েছে। আমার মেয়ে চলে গেছে। এত জঘন্য অত্যাচার, তারপরও প্রত্যেকটা মেডিক্যালে বন্ধ হয়নি। যেমন সেবা করে, ওদেরও প্রাণ আছে। আমরাও চাইব না ওদের সঙ্গে ঘটুক।' 

আরও পড়ুন :

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget