এক্সপ্লোর

RG Kar Doctor death Case: "আমাদের প্রতিটি দাবি যে সত্যি তা সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রমাণ করল", দাবি জুনিয়র চিকিৎসকদের

Junior Doctors Reaction: সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির খবর শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা: "আমাদের প্রতিটি দাবি যে সত্যি তা সন্দীপ ঘোষের গ্রেফতারির ঘটনা প্রমাণ করল।" আরজি কর মেডিক্যাল ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানা ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া খবর পেতেই এই দাবি করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

এপ্রসঙ্গে তাঁরা বলেন, "আমরা আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে দাবিগুলো নিয়ে বৈঠক করতে গিয়েছিলাম। সেগুলি প্রতিটি যে সত্যি তা প্রমাণ হয়ে গেল। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যে ওই দিন রাতে ধর্ষণ ও খুনের ঘটনার প্রমাণ লোপাট করেছে তা পরিষ্কার হয়ে গেল। এই যে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি এদের সুতো কোথায় বাঁধা? এই যে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তা সহ বাকিদের পদত্যাগের দাবি আমরা করেছি তার প্রতিটা যে সত্যি তা ফের প্রমাণ হয়ে গেল। আজ ৩৫ দিন ধরে বিচারের জন্য আমরা রাস্তায় আছি। আরও ৩৫ দিন আমরা রাস্তায় থাকতে পারি। আজ ৩৫ ধরে আমরা আন্দোলন করছি। তারপরও অনেকে বলছেন আমাদের মধ্য স্বচ্ছতার অভাব রয়েছে। আজও কয়েকটি সংবাদ মাধ্যমে তাই দাবি করা হয়। আমাদের সঙ্গে নাকি অনেক রাজনৈতিক নেতার যোগাযোগ আছে। আমরা আজ তার জবাব দিয়ে এসেছি। আমাদের প্রত্যেক বিরুদ্ধে কুৎসা ছড়ানোর চেষ্টা চলছে। অদভুত অদ্ভুত লোকেরা এসে কথা বলে যাচ্ছে। পাশ থেকে ছবি তোলার চেষ্টা হচ্ছে। অদ্ভুত অদ্ভুত লোকেরা দাঁড়িয়ে থাকছেন আমাদের একটা ভুল চালের জন্য। কিন্তু, আমরা যে ঠিক পথে আছি আজকে তা প্রমাণ হয়ে গেল। এই জায়গা থেকে আমরা পিছোতে কোনওদিন চাইনি।  আমরা চাই আমাদের বোনের জন্য বিচার। তার জন্যই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। জয় আমরা ছিনিয়ে আনবোই। ততদিন অবধি আমাদের এই আন্দোলন চলবে। আমাদের ৩৫ দিনের যে যুদ্ধ তার একটা পুরস্কার আমরা পেলাম। আজকে যে মানুষটার বিরুদ্ধে পুরো বাংলা, পুরো ভারত দাঁড়িয়েছে সেই সন্দীপ ঘোষ আজ ধরা পড়েছে। আমরা বারবার করে বলেছিলাম, এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে সমস্ত থ্রেট কালচারের মাথায় রয়েছে। আজ সিবিআই আমরা কুর্নিশ জানাই। কারণ তারা দেখিয়ে দিল এই খুন ও ধর্ষণের ঘটনা সন্দীপ ঘোষও ছিল। ওদের জন্য আমাদের বোনের বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলাম।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee : লাইভ স্ট্রিমিং আর ভিডিও রেকর্ড নিয়ে না সরকারের, বাড়ির বাইরে বেরিয়ে এসে কী বললেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget