এক্সপ্লোর

RG Kar Doctor Death Mystery: RG কর কাণ্ডে মুখ খুললেন মৃতার মা, 'সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..' !

Victims Mother On RG Kar Case : আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ, মুখ খুললেন নির্যাতিতার মা..

কলকাতা: আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে।এবিপি আনন্দে এমনটাই জানালেন, মৃত চিকিৎসকের পরিবার। সেই সঙ্গে নির্যাতিতার মা দিলেন আরও বড় বার্তা, 'মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে, সমস্ত রহস্য়ের চাবিকাঠি, সিবিআই খোঁজার চেষ্টা করছে।' 

'সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..' !

আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে। এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ, ওষুধ খায়, এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের। মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়, ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে,  বললেন নিহত চিকিৎসকের মা।  

'আমরা সঠিক বিচার চাইছি'

নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, রাজ্য়পাল আমাদের আশ্বস্ত করে গেলেন, আমাদের যতটা সহযোগিতা করতে পারেন, আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে, কী নিয়েছে, সে তো আমরা জানি না। আমরা সঠিক বিচার চাইছি, কিন্তু বিচারব্য়বস্থা তো এখনও কতটা এগোয়নি, কোনও রেজাল্ট এখনও তো বিচারের আসেনি। বলে, ঠিক আছে, আমি হস্তক্ষেপ করব। এটাই বললেন। 

খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা

আর জি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আজ সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই। সেই প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের মন্তব্য, ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে।  

জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত?

জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! এটা অত্যন্ত বিরক্তিকর। আর জি কর-কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখিনি।  

আরও পড়ুন, সপ্তাহান্তে জরুরি কাজে গাড়ি বের করবেন ? এখনই পেট্রোল কিনলে যে দামে পাবেন..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget