এক্সপ্লোর

RG Kar Investigation: ২ দিনে ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! আজ সকালে ফের তলব, বেরনোর সময় মেজাজ হারালেন সন্দীপ

CBI on Sandip Ghosh: আজ সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব, খবর সিবিআই সূত্রের

কলকাতা: আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব। ২দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব।  আজ সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব, খবর সিবিআই সূত্রের।

এর আগে কবে কতক্ষণ জিজ্ঞাসাবাদ?
শুক্রবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
শনিবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
রবিবার: ফের সকালে তলব সন্দীপ ঘোষকে

এদিন সকালে বাড়ি থেকে বেরনোর সময় তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারান আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি সিবিআইকে সহযোগিতা করছেন না? কেন তাঁকে বারবার ডাকছে সিবিআই? কেন সেমিনার হল সংলগ্ন এলাকায় ভাঙা হয়েছিল? একটাও প্রশ্নের উত্তর দেননি তিনি। মুখের উপর গাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে যান।

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য। নানা অভিযোগে কাঠগড়ায় রয়েছেন তিনি। এই মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পরেই সন্দীপ ঘোষকে তলব করা হয়। টানা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এই আবহেই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চেয়েছেন তৃণমূল সাংসদ। আরজি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারেরও গ্রেফতারি দাবি করেছেন তিনি। 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?', সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন। 'এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলানট, আরজি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদের। কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়। সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন সুখেন্দুশেখর রায়ের।

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে নিহতের ভিসেরা বদলে দেওয়ার অভিযোগ করেছেন। মুছে ফেলা হয়েছে রক্তের দাগ, সিজার লিস্টেও কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। প্রমাণ লোপাটে ওয়াশ বেসিনও বদলে দেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু।  অন্য জায়গা থেকে দেহ সেমিনার রুমে এনে রেখে দেওয়ারও অভিযোগ।  পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি।

জমায়েতে নিষেধাজ্ঞা:
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়', বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget