এক্সপ্লোর

আজ আর জি কর মামলার শুনানি, তার আগে ফের আন্দোলনে পথে অনিকেত, আসফাকুল্লারা

আর জি কর মামলা সুপ্রিম কোর্টে চলবে নবনিযুক্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধানে । প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হবে।  

নয়াদিল্লি :  সোমবার সুপ্রিম কোর্টে  ফের আর জি কর-মামলার শুনানি । মাঝে পেরিয়ে গিয়েছে ১ টা মাস। ৭ নভেম্বরের পরে আজ ফের শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা।  চলতে বছরের ৮ অগাস্ট আরজি কর হাসপাতালে খুন হয়ে যায় তরুণী চিকিৎসক। তাঁকে নির্মম ভাবে ধর্ষণ ও হত্যা করা হয় তাঁরই কর্মক্ষেত্রে। তারপর থেকে  বিচারের দাবিতে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ নাগরিক সমাজ। ঘটনার ৪ মাস পার, ১০ ডিসেম্বর, মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।   

এরপর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড়। আর জি কর মামলাটি শুরু থেকে তিনিই শুনছিলেন। সব পার্টিকে আশ্বস্ত করে তিনি জানান, আর জি কর মামলা সুপ্রিম কোর্টে চলবে নবনিযুক্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধানে । প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হবে।  

আর জি কর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে প্রথম থেকেই সিবিআই স্টেটাস রিপোর্ট জমা করে আসছে প্রধান বিচারপতির বেঞ্চে। গত নভেম্বরে তদন্তকারী সংস্থা৬ নম্বর রিপোর্ট জমা করে।  তৎকালীন প্রধান বিচারপতি সেই রিপোর্টে দেখেন ও জানান, সিবিআই মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে। এরপর শিয়ালদহের অতিরিক্ত দায়রা আদালতে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হয়। এরপরও সিবিআইয়ের তদন্ত চালিয়ে যাবে বলেছে। সে তদন্ত সংক্রান্ত রিপোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে জমা করতে পারে তারা।   

অন্যদিকে, আরজি কর কাণ্ডের ৪ মাস পার, এখনও অধরা বিচার - এই কথা বলে, বিচারের দাবিতে ফের পথে নামল জুনিয়র চিকিৎসকদের সংগঠন
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্য়াল সার্ভিস সেন্টারের তরফে আর জি কর হাসপাতাল চত্বরেই ডাক দেওয়া হয় প্রতিবাদ সভার।  এদিন প্রতিবাদী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো প্রশ্ন তোলেন, সঞ্জয় রাই কি একাই এই কাণ্ড ঘটিয়েছিল? তাহলে তার মোটিভ কী ছিল ? কেন তথ্যপ্রমাণ লোপাট করা হল? যদি এই কাজ একাধিক জন ঘটিয়ে থাকে, তাহলে তারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন। 

চিকিৎসক আসফাকুল্লা নাইয়া প্রশ্ন তোলেন, জয়নগরের মতো ঘটনায় এত দ্রুত বিচার এল, আমাদের তা আশা দেখাচ্ছে। তাহলে আর জি কর কাণ্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? কারণ  ওখানে দোষীকে বাঁচানোর থ্রেট কালচার ছিল না, এতগুলো টাকা পয়সা নয় ছয় ছিল না !

অভয়া স্মারকের সামনে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। বিচারের দাবিতে ওড়ানো হয় ফানুস। তারপর মোমবাতি হাতে মিছিল করে, মিনিট দশেক শ্য়ামবাজার মোড় অবরোধ করেন জুনিয়র ডাক্তাররা। এদিনই সাংবাদিক বৈঠক করে অভয়া স্কলারশিপের কথা ঘোষণা করে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। আপাতত সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget