এক্সপ্লোর

RG Kar News : সত্য উদঘাটনে CBI এর কতটা সময় লাগতে পারে, কী জানালেন প্রধান বিচারপতি

RG Kar Doctor Murder case প্রধান বিচারপতি আশঙ্কাপ্রকাশ করে বলেন, সময় বেঁধে দিতে তদন্ত ঠিক মতো না হতে পারে। এখানে মূল বিষয় হল তদন্ত যেন সঠিক পথে এগোয়।  

নয়াদিল্লি : মঙ্গলবার সারা দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। অন্ধকার সুড়ঙ্গের শেষে পাওয়া যাবে কি কোনও আলোর দিশা ? সিবিআই এর তদন্তে উঠে এল কি আরও কোনও নাম ? সেদিনের ঘৃণ্য ঘটনা কি একজনের কাজ নাকি এটি গণধর্ষণ? এসব প্রশ্নের উত্তর জানার জন্য সকলের চোখ শীর্ষ আদালতের শুনানিতে। তদন্ত কতদূর এগোল সিবিআইয়ের? শুনানির শুরুতেই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআইয কী আছে সেই রিপোর্টে ? 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, 'আজই রিপোর্ট প্রকাশ্যে আনলে সিবিআই তদন্তে সমস্যা হতে পারে । গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই। আমরা সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখেছি। যে সব দিকে নজর দিতে বলেছি, সিবিআই সবদিক খতিয়ে দেখছে'। সিবিআইয়ের তদন্তে সন্তোষপ্রকাশ করে বলেন, 'মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। কেউ জটিলতা তৈরি করেছে কিনা, সেটাও দেখছে সিবিআই। ' সেই সঙ্গে প্রধান বিচারপতি জানিয়ে দেন, 'এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে। সত্য উদঘাটনে সিবিআইয়ের সময় প্রয়োজন'। প্রধান বিচারপতি আশঙ্কাপ্রকাশ করে বলেন, সময় বেঁধে দিতে তদন্ত ঠিক মতো না হতে পারে। এখানে মূল বিষয় হল তদন্ত যেন সঠিক পথে এগোয়।  প্রধান বিচারপতি আরও বলেন, তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ।  সিবিআইয়ের জন্য এগুলি গুরুত্বপূর্ণ তথ্য। 
প্রধান বিচারপতি বলেন, সিবিআই রিপোর্ট দেখে আমরা বিচলিত হয়ে পড়েছি।

লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা রাজ্যের

এদিন আর জি কর-মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তখনই এই মামলার লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। তাঁর দাবি ছিল, আইনজীবীদের অ্যাসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে। এই মামলায় রাজ্য সরকারের মহিলা আইনজীবীদের সোশাল মিডিয়ার মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।  প্রধান বিচারপতি বলেন, এটা ওপেন কোর্ট, এই মামলা জনস্বার্থ সম্পর্কিত, কোনওভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না। প্রধান বিচারপতির প্রশ্ন করেন , কোনও মহিলাকে হুমকি দেওয়া হয়েছে? মহিলা হোক বা পুরুষ, বিষয়টি খতিয়ে দেখা হবে। 

আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget