এক্সপ্লোর

RG Kar Case : কাউকে বাঁচাতেই কি নারকো-টেস্ট এড়াল সঞ্জয় ? কীভাবে অবচেতন মন কথা বলে এই টেস্টে ?

'নারকো অ্যানালিসিস টেস্ট' দিতে অস্বীকার করে ধৃত সিভিক ভলান্টিয়ার।

হিন্দোল দে, সুকান্ত মুখোপাধ্যায় ও অতসী মুখোপাধ্যায়, কলকাতা : 'নারকো অ্যানালিসিস টেস্ট' দিতে অস্বীকার করায়, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের 'নারকো টেস্ট' করার CBI-এর আবেদন খারিজ করে দিল শিয়ালদা আদালত। এখানেই প্রশ্ন উঠছে, সঞ্জয় 'নারকো টেস্টে' রাজি না হওয়ায় কি CBI তদন্ত ধাক্কা খেল? নাকি, 'নারকো টেস্টে' রাজি না হওয়ায় সঞ্জয়ের সমস্য়া আরও বাড়বে?

এর আগে, গত ২৫ অগাস্ট, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছিল। কিন্তু, সূত্রের দাবি, তার রিপোর্টে ধোঁয়াশা থাকায় সঞ্জয়ের নারকো টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় CBI।

প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা  গদাধর চট্টোপাধ্যায় জানালেন, মানুষের মনে দুটি স্তর থাকে, সচেতন মন, অবচেতন মন। যখন মানুষ সচেতন থাকে, তখন সে চাইলে অনেক কিছুই লুকিয়ে যেতে পারে। কিন্তু সেটা অবচেতন মনে থেকে যায়। নারকো-টেস্ট করালে সেটা গোপন রাখা যায় না। এক্ষেত্রে ৭ টা ওষুধ ইনজেক্ট করা হয়, যার ফলে সচেতন মন কাজ করে না, বরং প্রকাশ ঘটে অবচেতন মনের। সেই অবস্থায় তাকে প্রশ্ন করা হয় ও উত্তর রেকর্ড করা হয়। 

লিগাল টিমের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের নারকো টেস্ট করার আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো শুক্রবার সঞ্জয়কে আদালতে হাজির করানো হয়। কিন্তু 'নারকো অ্যানালিসিস টেস্ট' দিতে অস্বীকার করে ধৃত সিভিক ভলান্টিয়ার। এরপর, ২০১০ সালে, কর্ণাটকের একটি মামলার কথা উল্লেখ করে বিচারক বলেন, যাঁর নারকো অ্যানালিসিস টেস্ট করা হবে, তাঁর সম্মতি ছাড়া এটা করা শুধু অসাংবিধানিকই নয়, এটা তাঁর মানবাধিকার লঙ্ঘন। যেহেতু সঞ্জয় রায় সম্মতি দেননি, তাই CBI-এর আবেদন খারিজ করা হল।

এখানেই প্রশ্ন উঠছে যে, সঞ্জয়ের যদি কিছু লুকনোর নাই থাকে, তাহলে নারকো অ্যানালিসিস টেস্টে সে আপত্তি করল কেন? আইনজীবী সায়ন দে প্রশ্ন বললেন, এক্ষেত্রে অভিযুক্তের একটা অধিকার থাকে, যাকে বলে রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন । তার বলে সে নারকো -টেস্টে সম্মত নাও হতে পারে। 

আইনজীবী কল্লোল মণ্ডল জানালেন, এই যে নারকো টেস্ট সে করতে দিল না...হতে পারে একাঝিক অভিযুক্ত ছিল...বা আরও কোনও বিষয় ছিল, যা ধামাচাপা দিতেই অভিযুক্ত নারকো টেস্ট আইনের ফাঁক দিয়ে এড়িয়ে গেল। 

26/11 মুম্বই হামলায় ধৃত আজমল কসাবে নারকো টেস্ট করা হয়েছিল। পাকিস্তান কীভাবে গোটা মুম্বই হামলার সঙ্গে জড়িত, তা স্পষ্ট হয়ে গেছিল নারকো টেস্টের সময় কসাবের কথা থেকে কীভাব পাকিস্তানি সেনা এবং জঙ্গিগোষ্ঠীগুলি মিথ্যা প্রচার ও মগজধোলাইয়ের মধ্য়ে দিয়ে তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে দেয়  তা স্পষ্ট হয়ে গেছিল এই নারকো টেস্টে কসাবের বয়ান থেকে। এদিকে, আর জি কর মেডিক্য়ালে খুন ও ধর্ষণ মামলায় শুক্রবার ফের সিবিআইয়ের একটি দল আসে আর জি কর মেডিক্যালে। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যায় তারা।

তদন্তের জন্য হাসপাতালে আনা হয়, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা ও কাকিমাকে প্রায় এক ঘণ্টা আর জি কর হাসপাতালে ছিলেন CBI-এর তদন্তকারীরা। 

আরও পড়ুন :

বাংলাদেশে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে এ-বঙ্গও? রবিবার অবধি কড়া নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget