এক্সপ্লোর

RG Kar Hospital News: 'পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করতে হবে', মুখ্যমন্ত্রীর পাল্টা ডেডলাইন পড়ুয়া চিকিৎসকদের!

Kolkata Doctors Death Protest: RG কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিংয়ের পর আন্দোলনকারীর জানিয়ে দিলেন, SIT-র তদন্তে তাঁরা সন্তুষ্ট নন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আরজি কর-এ চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। পাল্টা ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা। 

RG কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিংয়ের পর আন্দোলনকারীর জানিয়ে দিলেন, SIT-র তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা চান বিচারবিভাগীয় তদন্ত। গতকাল রাত আড়াইটে পর্যন্ত RG কর হাসপাতালে GB মিটিংয়ে ৬ দফা দাবি পেশ করে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা জানিয়ে দেন, ১৪ অগাস্টের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করতে হবে। এর পাশাপাশি, CC ক্যামেরার ফুটেজ ও পোস্টমর্টেম রিপোর্ট সামনে আনা-সহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন রাজ্যের ২১টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের বাড়ি থেকে বেরিয়ে পুলিশকে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমার এখানে কোনও পাওয়ার, লেনাদেনা কিছু নেই। আমি প্রথম থেকেই বলছি। মানুষের স্যাটিসফেকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিকমতো করতে পারছে না, যদিও কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভাল অফিসারকে লাগানো হয়েছে। সমস্ত কিছু দিয়ে। আমরা রবিবার পর্যন্ত সবাইকে ডাকব, আমাদের পুলিশ ডাকবে।                           

এর পরই মমতা বলেন, আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন কারণ ভিতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আর আমাদের হাতে রাখব না। আমরা CBI-কে দিয়ে দেব।          

আরও পড়ুন, ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট, ১৫ জন Influencers -কে তলব লালবাজারের

তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যর পর অবশ্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকদের তরফে বলা হয়,  আমরা অতি দ্রুততার সঙ্গে চাইছি তদন্ত। কেন রবিবার? এত দেরি কেন? এটা তো স্বাভাবিক কেস নয়। সাধারণ ঘটনা নয়। তাহলে এত দেরি করার আমরা কখনই পক্ষপাতী নই।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget