এক্সপ্লোর

RG Kar Medical Doctor Death: 'মৃত মহিলা চিকিৎসকের গলার হাড় ভাঙা, চাদরে রক্তের দাগ, গোপনাঙ্গে ক্ষত'

RG Kar Medical Student Death: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত

কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজে ট্রেনি ডাক্তার মৃত্যুর ঘটনার তদন্তে বড়সড় মোড়। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিপে খুনের প্রমাণ মিলেছে।  আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে- বলা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সূত্রের খবর,ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে।

সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যেই খুন হয়েছেন মহিলা চিকিৎসক। ওই রিপোর্ট সূত্রের খবর, প্রথমে গলা টিপে খুন, মৃত্যু নিশ্চিত করতে ফের শ্বাসরোধ করা হয়। সূত্রের খবর এই বিষয়গুলি নিয়ে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে প্রায় নিশ্চিত পুলিশ। মৃত মহিলা চিকিৎসকের গলার হাড় ভাঙা, চাদরে রক্তের দাগ মিলেছে বলে সূত্রের খবর। লালবাজার সূত্রের খবর, মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ। মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত। ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলেছে নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত, হাসপাতাল সূত্রের খবর। মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন, খবর সূত্রের। মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের প্রমাণ, খবর সূত্রের। বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক, খবর সূত্রের।

এরই মধ্যে মৃত মহিলা চিকিৎসকের দেহ নিয়ে যায় পুলিশ। অভিযোগ, টালা থানায় মৃতার বাবা-মা। আর অন্যদিকে তাঁরা জানতেই পারেননি যে  তাঁদের মেয়ের দেহ নিয়ে গেল পুলিশ। 

ময়নাতদন্তের পর দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বাম-বিজেপির ধস্তাধস্তি। বাম-বিজেপি নেতা-কর্মীদের সরিয়ে চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে গেল পুলিশ। 'কোথায় মেয়ের দেহ নিয়ে গেল কিছুই জানি না', অভিযোগ পরিবারের। তারপরেই জানা যায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে দেহ। কিন্তু বাবা-মা জানতেন না যে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেহ।  

গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই তুমুল ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের জন্য ১১ সদস্যের কমিটি তৈরি করেছে রাজ্যে। শুভেন্দুর অভিযোগ, ওই কমিটিতে ইন্টার্নরা রয়েছেন। তাঁর অভিযোগ, গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের ছাত্রসমাজকে পথে নামার ডাক দিয়েছেন শুভেন্দু।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতে ঢুকতে চেয়ে ভিড়! শীতলখুচি সীমান্তে জলে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget