এক্সপ্লোর

RG Kar Murder Case : RG কর কাণ্ডে তদন্তের ক্ষতি হয়ে যেতে পারে ! কেন এই আশঙ্কা প্রকাশ করল পুলিশ? দেওয়া হল বড় বার্তা

Kolkata Police On RG Kar Murder Case : কলকাতা পুলিশের দাবি,  ইদানিং ফেসবুকে এই ঘটনা নিয়ে বিভিন্ন 'অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব' ছড়ানো হচ্ছে।

কলকাতা : ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একা এই ঘটনার সঙ্গে জড়িত? না তার সঙ্গে আরও আরও কেউ আছে? আছে কি কোনও রাজনৈতিক প্রভাবশালীর হাত ? মৃতা চিকিৎসকের শরীরে কি একজনেরই সিমেন স্যাম্পল পাওয়া গিয়েছে নাকি একাধিক? নানা রকম তথ্য উঠে আসছে আরজি কর-এ চিকিৎসকের মৃত্যুর পর থেকেই। বারবার পুলিশ কমিশনারও বলে আসছেন, 'রিউমার রটছে। সন্দেহ হলে আমাদের জানান। আমাদের লুকোনোর কিছু নেই।'

আবারও কলকাতা পুলিশের তরফে জারি করা হল বিবৃতি। বলা হল, এই মৃত্যুর ঘটনায়  কলকাতা পুলিশ সর্বান্তঃকরণে মৃত চিকিৎসকের শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে। পুলিশের বক্তব্য, ' এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক, বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত। ' 
 
তদন্তের গতি নিয়ে কী জানাল পুলিশ ? 

পুলিশের আশ্বাস, তদন্ত চলছে আন্তরিক সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই নারকীয় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছে তথ্যপ্রমাণসহ। আরও কেউ ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশ যোগাযোগ রাখে মৃতার পরিবারের সঙ্গে । তদন্তের প্রতিটি পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হচ্ছে । 
 
পুলিশের আবেদন
 
কলকাতা পুলিশের দাবি,  ইদানিং ফেসবুকে এই ঘটনা নিয়ে বিভিন্ন 'অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব' ছড়ানো হচ্ছে।  তাই  নেটিজেনদের একাংশের কাছে পুলিশের অনুরোধ,  না-যাচাই-করা এই  সব ব্যাখ্যা বা রটনায় যোগ দেবেন না।  পুলিশের দাবি ' এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়, এবং সর্বোপরি শোকগ্রস্ত পরিবারটি আরও বেশি করে যন্ত্রণাদগ্ধ হয়' 
 
কলকাতা পুলিশের আশ্বাস, ' সততা, আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে। কাল্পনিক তত্ত্ব এবং গুজব ছড়ালে সেই তদন্তেরই গতি ব্যাহত হয়। ' বিক্ষোভরত ছাত্রছাত্রীদের প্রতি পুলিশের বার্তা, যত দ্রুত সম্ভব ন্যায়বিচার সুনিশ্চিত করা হবে। কলকাতা পুলিশ দ্রুত চার্জশিট জমা করবে। 
ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।

আরও পড়ুন
RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget