এক্সপ্লোর

RG Kar News: আরজি কর কাণ্ডের একশো দিন, অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি

RG Kar Update: গত ৯ অগাস্টের সেই রাত কেড়ে নিয়েছিল তিলোত্তমাকে। কর্তব্যরত অবস্থায় ধর্ষণ-খুনের শিকার হয়েছিলেন তরুণী।

কলকাতা: ১৭ নভেম্বর আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি পালন করা হবে। একশো সাইকেল মিছিল, একশো মশাল, একশো সেকেন্ড নীরবতা, একশো রাস্তার মোড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।

একগুচ্ছ কর্মসূচি পালন: গত ৯ অগাস্টের সেই রাত কেড়ে নিয়েছিল তিলোত্তমাকে। কর্তব্যরত অবস্থায় ধর্ষণ-খুনের শিকার হয়েছিলেন তরুণী। সেই নারকীয় ঘটনার ১০০ দিন হবে আগামী ১৭ নভেম্বর, রবিবার। আর সেই উপলক্ষে আরও বাড়ছে প্রতিবাদ-আন্দোলনের ঝাঁঝ। ওই দিন বিকেল ৫টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ। ওইদিন রাত ৮টায় নীরবতা পালনের ডাক দেওয়া হয়েছে। 

আর জি কর মেডিক্যালের চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পূর্তিতে, গত শনিবারও পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষ। ফের কালো মাথার দখলে চলে গিয়েছিল শহরের রাস্তা। ওই কর্মসূচির পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ আরও কয়েকটি মেডিক্যাল কলেজ চত্বরে দ্রোহের গ্যালারির আয়োজন করা হয়েছিল। পেরিয়ে গেল ৯০ দিন, আর কতদিন বিচারহীন? এই প্রশ্নকে সামনে রেখেই, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে আর জি কর কাণ্ডের তিন মাস পূর্তি উপলক্ষে ফের কলকাতার রাস্তায় নামেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশিষ্টজনেরা। 

গত শনিবার আরজি কর কাণ্ডের ৯০ দিন উপলক্ষে কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা নেমেছিল মানুষের ঢল। ফের কালো মাথার দখলে চলে যায় শহরের রাস্তা। বিচারের দাবিতে, হাতে লেডি জাস্টিসের মূর্তি নিয়ে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় অনেক আগেই দেশ ছাড়িয়ে বিদেশেও আছড়ে পড়েছিল। সরব হয়েছিলেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয় চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের মতোই এই একজন চিকিৎসক। আজকের নাগরিক মিছিলে সামিল হবেন বলে, চলে এসেছিন সুদূর কানাডা থেকে। বিগত দিনগুলির মতো, ওইদিনও আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে পথে নামেন সমাজের বিশিষ্ট জনেরাও। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এদিনের কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চ। মিছিলের পাশাপাশি এদিন বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারির আয়োজন করা হয়। ধর্মতলায় এসে জুনিয়র ডাক্তারদের মিছিল মিশে যায় সিনিয়র ডাক্তারদের জনতার চার্জশিট কর্মসূচিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Tab Scam: গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ, এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ

সেরা শিরোনাম

West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
West Bengal: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
New Farakka Junction: অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget