এক্সপ্লোর

RG Kar News: সদস্যদের উপর চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায়! সন্দীপের বিরুদ্ধে আরও অভিযোগ

Sandip Ghosh, RG Kar News: চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলনের আবহে গত ১৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্য়ানেল ভেঙে দেওয়া হয়

ঝিলম করঞ্জাই, কলকাতা: দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে এবার সন্দীপ ঘোষ ও তাঁর দুই ঘনিষ্ঠ হিসেবে পরিচিতর বিরুদ্ধে সরব হলেন আর জি কর মেডিক্য়ালের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একাংশ। মর্গে অনিয়মের জন্যও চাপ দেওয়া হত বলে অভিযোগ করেছেন তাঁরা। অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই ব্যক্তি।  

আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তাঁর ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ২ জনের বিরুদ্ধে সরব হল আর জি কর মেডিক্য়ালের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন, ফেডারেশনেরই একাংশ। তাঁদের অভিযোগ, আগে এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত দুই পদাধিকারী, সদস্যদের উপর চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। টাকা দিতে রাজি না হলে, তাঁদের বদলির ভয় দেখানো হত

এমনকী বদলি পর্যন্ত করে দেওয়া হত। অভিযোগ, পুরোটাই চলত তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে। আর জি কর মেডিক্যাল কলেজের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য বিক্রম কামতি বলেন, 'কী অনিয়ম, হুমকি, যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম মাস্ট মাস্ট এর মুখে দিতে হবে। সন্দীপ ঘোষের মদতে হত এই অংশও দিতে হবেই'। 
 
চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলনের আবহে গত ১৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্য়ানেল ভেঙে দেওয়া হয়, সংগঠনের তরফে। সেই প্যানেলের ২ জন পদাধিকারী সদস্য সহদেব চৌধুরী ও মণীশ মণ্ডলের বিরুদ্ধে শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলল কর্মচারী ফেডারেশনেরই একাংশ।

আরও পড়ুন, দেহরক্ষী আফসারের স্ত্রীরও RG করে ক্যাফে ! টেন্ডার পাইয়ে দিতেও সন্দীপের বিরাট খেলা?

তাঁদের অভিযোগ, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতপুষ্ট এই দু'জন প্রাক্তন পদাধিকারী সদস্যদের কাছ থেকে পার্টির চাঁদার নাম করে হাজার হাজার টাকা তুলতেন। মর্গে অনিয়মের জন্যও চাপ দেওয়া হত। অভিযোগ, যাঁরা প্রতিবাদ করতেন তাঁদেরকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে অন্য় জায়গায় বদলিও করিয়ে দেওয়া হত। 


সহদেব চৌধুরী ও মণীশ মণ্ডল দু'জনেরই অবশ্য দাবি এই অভিযোগ ভিত্তিহীন। সন্দীপ ঘোষের 'ঘনিষ্ঠ'র সহদেব চৌধুরী বলেন, 'আমি করিনি। এত ক্ষমতাবান নই। রাগ মেটানোর জন্য করেছে।' অভিযোগকারীদের দাবি, অনিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য সিবিআই এবং ইডিকে দিতে তাঁরা প্রস্তুত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget