এক্সপ্লোর

RG Kar Protest: থানা থেকে কাঁধে করে চৌকি বইছেন চিকিৎসকরা, রাজপথে বেনজির দৃশ্য!

Doctor Protest: তিন ঘণ্টা পর থানা থেকে কাঁধে করে চৌকি নিয়ে বেরোন চিকিৎসকরা নিজেরাই। শুধু তাই নয়, বাজেয়াপ্ত চেয়ারও হাতে হাতে নিয়ে ধর্মতলার অনশন মঞ্চের দিকে হেঁটে চলেন চিকিৎসকরা।

সন্দীপ সরকার, কলকাতা: চতুর্থীতে 'উৎসবে' ফিরেছে শহর। আর তারই মাঝে বিচারের দাবিও আছে। নিজেদের ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা। পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। এদিকে এরই মধ্যে সোমবার অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বউবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসাও হয়। এরপরই থানা ঘেরাও করেন জুনিয়র চিকিৎসকরা। 

তারপর প্রায় তিন ঘণ্টা পর থানা থেকে কাঁধে করে চৌকি নিয়ে বেরোন চিকিৎসকরা নিজেরাই। শুধু তাই নয়, বাজেয়াপ্ত চেয়ারও হাতে হাতে নিয়ে ধর্মতলার অনশন মঞ্চের দিকে হেঁটে চলেন চিকিৎসকরা। এ দৃশ্য যেন পুজোর আবহে বেনজির। চতুর্থীর সন্ধ্যেয় শহরের রাজপথ দেখল কাঁধে করে চৌকি নিয়ে চলেছেন চিকিৎসকরা। 

এদিকে, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। কাল বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব। 

শনিবার, রাত সাড়ে আটটা থেকে, ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে সোমবার সকালেও পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদ হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধেয় অনশনস্থলে চৌকি, টেবিল-চেয়ার নিয়ে যেতে বাধা দিলে, বউবাজার থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুনিয়র ডাক্তারদের।                                                                

ধর্মতলার পাশাপাশি এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন শুরু করেছেন। আর, এদিনই, ধর্মতলায় জুনিয়রদের সঙ্গে ২৪ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ৬ জন সিনিয়র চিকিৎসকের পাশাপাশি ৪ জন সাধারণ মানুষও প্রতীকী অনশনে বসেছেন।

স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget