এক্সপ্লোর

RG Kar Case: 'প্রয়োজনে তদন্তের ব্যাপ্তি খতিয়ে দেখা হবে, বড় চক্রের অংশ', RG Kar মামলায় দুর্নীতি ইস্যুতে মন্তব্য সুপ্রিম কোর্টের

Sandip Ghosh: আরজি করের ঘটনার পর একের পর এর দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর এসব দুর্নীতির মাথা হিসাবে উঠে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম।

কলকাতা : আরজি কর কাণ্ডের পিছনে থাকতে পারে আর্থিক দুর্নীতি। এমনই অভিযোগ বারবারই উঠে আসছে। এমনকী সিবিআই প্রথমে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারও করে এই আর্থিক দুর্নীতি মামলায়। এবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতেও উঠে এল সেই আর্থিক দুর্নীতির প্রসঙ্গ। আর্থিক দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে কারা ? এদিন নাম জানতে চান প্রধান বিচারপতি। পাশাপাশি আইনজীবীর অভিযোগের ভিত্তিতে আদালত মন্তব্য করে, 'আমরা এখন শুধু ধর্ষণ-খুন, আর্থিক দুর্নীতির ব্যাপারে নজর রাখছি। কিন্তু তদন্তের ব্যাপ্তি খতিয়ে দেখার প্রয়োজন হলে, দেখা হবে। এটা একটি বড় চক্রের অংশ।'

আরজি করের ঘটনার পর একের পর এর দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর এসব দুর্নীতির মাথা হিসাবে উঠে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত কি না তা নিয়ে অবশ্য তদন্ত চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হওয়ার এই পথ প্রথম দেখিয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের পর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়ো মেডিক্য়াল বর্জ্য় ট্রাফিকিং-এর অভিযোগ তোলেন তিনি। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পর যেন খুলে গেছে দুর্নীতির প্যান্ডোরা। সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরে এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে। 

আর্থিক দুর্নীতির মামলায় এবার CBI-এর নজরে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আর জি কর মেডিক্যালের মর্গে বেনিয়মের অভিযোগ। ঠিক কী ঘটেছিল সেই সময়? শুক্রবার ফরেন্সিক মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসের কাছ থেকে বিশদে তা জানল CBI।

সন্দীপ ঘোষের 'ইচ্ছাপূরণ' না করায় এই সোমনাথ দাসকেই সেই সময় বদলি করে দেওয়া হয়েছিল। গতবছর ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপের জন্য ২০২২ সালের ২১ ডিসেম্বর ENT চিকিৎসকদের সংগঠন, অ্য়াসোসিয়েশন অফ অটোল্য়ারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়ার তরফে আর জি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে চিঠি লেখা হয়। বলা হয়, মৃতদেহ নিয়ে হাতেকলমে তাঁরা ওয়ার্কশপ করতে চান। তাই 'ফ্রেশ' মৃতদেহ প্রয়োজন। কিন্তু তা দিতে অস্বীকার করে সোমনাথ দাস লিখে দেন, ময়নাতদন্তের জন্য় পুলিশের আনা কোনও মৃতদেহ, ওয়ার্কশপে দেওয়া যাবে না। 

২০২৩ সালের জানুয়ারি মাসেই এই চাঞ্চল্য়কর প্রতিবেদন তুলে ধরে এবিপি আনন্দ। ওয়ার্কশপের বেশকিছু ছবিও প্রকাশ্যে আসে। ওই ঘটনার পরপরই সোমনাথ দাসকে আর জি কর মেডিক্যাল থেকে বাঁকুড়া সম্মিলনী কলেজে বদলি করে দেওয়া হয়।  সেই সোমনাথ দাসকেই শুক্রবার জিজ্ঞাসাবাদ করল CBI. সেইসময় যে দেহগুলি ওয়ার্কশপে ব্য়বহার করা হয়েছিল, তাঁদের পরিবারও এ সম্পর্কে কিছু জানত না বলে অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget