এক্সপ্লোর

RG Kar News: কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের মিছিলে তুমুল অশান্তি, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা

RG Kar Protest: পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় এই মিছিলের কোনও অনুমতি ছিল না। তাই এই রাস্তা অবিলম্বে খালি করে দিতে বলা হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ঐতিহাসিক জনজাগরণের সাক্ষী থেকেছে রাতের রাজপথ। মেয়েদের 'রাত দখল' কর্মসূচিতে, কলকাতা থেকে জেলায়, পথে নেমেছিলেন লক্ষ লক্ষ প্রতিবাদী। অরাজনৈতিক ব্যানারে ডাকা কোনও আন্দোলনে, স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের অংশগ্রহণের ছবি শেষ কবে দেখা গেছে, মনে করতে পারছেন না কেউই। সেই আন্দোলনকেএগিয়ে নিতে এদিন কলেজ স্কোয়ার থেকে নাগরিক মিছিল শুরু হয়।

এদিন সেই মিছিলকে পুলিশ আটকে দিতেই শুরু হয় তুমুল অশান্তি। নাগরিক সমাজের এই কর্মসূচীকে নাম দেওয়া হয়েছিল 'অধিকার দখলের' কর্মসূচী। সম্পূর্ণ অরাজনৈতিক এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন মহিলা এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষরা। কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে জমায়েত শুরু হতেই পুলিশ আসতে শুরু করে।                                                           

পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় এই মিছিলের কোনও অনুমতি ছিল না। তাই এই রাস্তা অবিলম্বে খালি করে দিতে বলা হয়। এই ঘোষণার পরই মহিলাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। পুলিশকে ঘিরে ধরে স্লোগান শুরু করেন তাঁরা। 

আরও পড়ুন, 'যে গুণ্ডারা এসেছিল আঙুল তুলে বলেছিল আজ বেঁচে গেলেও কাল বাঁচবি না, রেপ করে দেব', ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন নার্স

আন্দোলনকারীদের তরফে বলা হয়, 'আমরা কোনও রকম অশান্তি চাইছি না। শান্তিপূর্ণ ভাবে মিছিল করে যেতে চেয়েছি। যারা আরজি করে আন্দোলন করছে তাদের সংহতি জানাতেই এই মিছিল। আন্দোলনের মধ্য দিয়ে বিচার চাইছিলাম। ও কেউ পুলিশ আটকাচ্ছে?'  

সিজিও-তে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ চলে। সাড়ে ৫ ঘণ্টা ধরে সিজিও-তে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ চলে। সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়েছিলেন সন্দীপ ঘোষ। অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তদন্তে পৌঁছেছেন সিবিআই-এর গোয়েন্দারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget