এক্সপ্লোর

RG Kar Protest : দিদি 'অভয়া' তারাদের দেশে, যম-যমুনার গল্প বলে কী বার্তা ডা. আসফাকুল্লা নাইয়ার ?

'অভয়া দিদি'র জন্য ভাইফোঁটায় বিশেষ বার্তা আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার। 

কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে সোমবার ফের পথে নামছে 'অভয়া মঞ্চ' । কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি পালন করবে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। এরই মাঝে 'অভয়া দিদি'র জন্য ভাইফোঁটায় বিশেষ বার্তা আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার। 

৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস পার হয়ে যাবে। এখনও পর্যন্ত বিচার অধরা। তাই ফের নামছে  বিভিন্ন চিকিৎসক সংগঠন। ঘটনার পর থেকেই জুনিয়র ডাক্তাদের প্রতিবাদে মুখর হতে দেখা গিয়েছে। আর তাঁদেরই অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। 'অভয়া দিদি'র প্রতি ঘটে যাওয়া নৃশংস ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে ভাইফেঁটায় বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বলেছেন ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে থাকা যম  যমুনার গল্প, কীভাবে বোনের জন্য ভাইয়ের মন কাঁদে। সেই গল্পের উল্লেখ করে ডা. নাইয়া তাঁর 'অভয়া দিদি'কে স্মরণ করেছেন।   

চিকিৎসক আসফাকুল্লা লিখেছেন, 'পুরাণ মতে, সূর্যদেবের যমজ সন্তান হলেন যম ও যমুনা। বড় হওয়ার পরে একে অপরের থেকে অনেক দূরে চলে যান যম ও যমুনা। দীর্ঘদিন দুই ভাইবোনের মধ্যে বন্ধ দেখা সাক্ষাৎ। এদিকে ভাইকে না দেখে খুব মন খারাপ যমুনার। শেষে আর থাকতে না পেরে, যমুনা যমকে মর্ত্যে আসার আহ্বান জানায়। সেই নিমন্ত্রণ পেয়েই বোনের বাড়িতে এসে উপস্থিত হন যমরাজ। বাড়িতে ভাই এলে তাঁকে যথাসাধ্য আপ্যায়ন করেন দিদি যমুনা। লুচি, পায়েস, সন্দেশ, মিষ্টি সুস্বাদু খাবার দিয়ে সাজিয়ে আপ্যায়ন করেন তাঁকে। যমুনা ভাইয়ের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে, ফোঁটা দিয়ে প্রার্থনা করেন। সেই থেকেই এই দিন ভাইফোঁটা উৎসব পালনের রীতি।'  

যম ও যমুনার ভাই-বোনের সম্পর্কের এই আজন্ম টানের কথাই ভাইফোঁটার প্রার্থনায় প্রতিবছর উচ্চারিত হয় । 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা'। না, বোন  বা দিদি অভয়াকে বাঁচাতে পারেননি ভাইরা। সেই আফশোস চিরকালীন। সেই কথা মনে করেই চিকিৎসক নাইয়া লিখলেন, ' আমরা আমাদের বোন,দিদি 'অভয়া 'কে অনেকদিন দেখছিনা, তারাদের দেশে চলে গেল । আর কখনো দেখতে পাবোনা । তাই ভাইফোটার এই ভালোবাসার উৎসবে বিচার চেয়ে আমরা ভাই এরা ফোঁটা নিলাম । বাংলার সমস্ত দিদি ,বোন দের থেকে।' 

দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে সোমবার ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালন করবে অভয়া মঞ্চ। কিন্তু কবে 'অভয়া দিদি বিচার পাবে, সেই উত্তরের অপেক্ষাতেই বাংলার ভাই-বোনেরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget