এক্সপ্লোর

Monalisa Maity : 'মানুষ ফাঁদে পড়ুক বা কষ্ট পাক এটা আন্দোলনের উদ্দেশ্য তো নয়', আন্দোলনরতদের কী বার্তা মোনালিসা মাইতির?

'শাসক চায় , তুমি মুর্খ হয়ে থাকো ... তুমি শুধু ভোটটা দেবে ভোটের পরিবর্তে কোনও গর্জন - তর্জন চলবে না।' বললেন শিক্ষিকা মোনালিসা মাইতি।

কলকাতা : ধর্মতলার মহা সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে প্রয়োজনে দিল্লিও যাবেন তাঁরা, হুঁশিয়ারি এসেছে প্রতিবাদীদের তরফে। নির্যাতিতার খুন - ধর্ষণের ঘটনার শিকড় অবধি পোঁছনোর দায়িত্ব এখন সিবিআইয়ের। তাই প্রয়োজনে 'দিল্লি চলো', জানালেন জুনিয়র ডাক্তাররা। একযোগে তাঁরা নিশানা করেছেন রাজ্য সরকার ও সিবিআইকে। তাহলে কি পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? এই আন্দোলনের রূপরেখা তৈরি করতেই সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার বসবেন বৈঠকে। এরই মধ্যে দেখা যাচ্ছে, প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। 

এই অংশের মধ্যে রয়েছে চিকিৎসক কুণাল সরকার,  বিপ্লব চন্দ্র, প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারের মতো বিশিষ্ট জন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্টদের অনেকে। তারই মধ্যে একজন মোনালিসা মাইতি। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আরজি কর কাণ্ডের পর ছাত্রীদের উদ্দেশে তাঁর উদ্দীপক বার্তা নেটদুনিয়ায় জনপ্রিয়তা পায়। 

শিক্ষিকা মোনালিসা মাইতি বলেন, '৯ অগাস্ট এই ঘটনার পরে আপামোর বাঙালি, আমি এই ঘটনার মধ্যে কোনও বিভেদ দেখি না, নারী পুরুষ দেখি না, হিন্দু মুসলমান দেখি না, ধনী দরিদ্র দেখি না। তারা বেরিয়ে পড়েছিলেন। .... কিন্তু বেরনোর পর কী হল ? এখনও পর্যন্ত আমরা অনেক কিছু পাইনি। প্রায় কিছুই পাইনি। আবার যেটুকু পেয়েছি, সেটাও কিছু কম নয়। ...আমি আমার সময়ে আমার পূর্ববর্তী রাষ্ট্রশক্তিকে দেখেছি, তাদের শেষের সময়টা দেখেছি। সেটাও যে খুব কুসুমাস্তীর্ণ ছিল তা নয়। তবে তাদের উপরে একটা শিক্ষিত সমাজের নিয়ন্ত্রণ ছিল। তাই মাথার উপর দিয়ে জল বয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। কিন্তু এখন নিয়ন্ত্রণ চলে গেছে মাফিয়াবাদ, প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তদের হাতে। তাই আমাদের বেরিয়ে পড়তে হল। '

তাঁর বক্তব্যে উঠে আসে শিক্ষাদুর্নীতির প্রসঙ্গে। কীভাবে সাদা খাতা জমা দিয়ে অনেকে শিক্ষকতার চাকরি পেয়েছেন , সেই কথা। পার্ক স্ট্রিট , কামদুনি, হাথরস, উন্নাওয়ের কথা টেনে তিনি দেশ ও রাজ্যের শাসন ব্যবস্থাকে যুগপৎ আক্রমণ করেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে গলা ছাড়ার প্রয়োজন ছিল। আন্দোলনের গভীরতা তার সাফল্য বা ব্যর্থতা ঠিক করে না। তিনি আরও বলেন, 'স্কুলে সরকারের তরফে স্টাম্প মেরে যে পাঠ্য বই পাঠনো হয় তা 'অযোগ্য'। এর থেকে আরও অনেক ভাল ও যোগ্য বই আছে। কিন্তু শাসক চায় , তুমি মূর্খ হয়ে থাকো ... তুমি শুধু ভোটটা দেবে ভোটের পরিবর্তে কোনও গর্জন - তর্জন চলবে না। '

তিনি আরও বলেন, 'যে তিলোত্তমা আমাদের জাগিয়ে দিয়ে গেছে, সেই জাগরণ যেন কখনও ঘুমে না পরিণত হয়। কিন্তু আমার একটা অনুরোধও রইল। কেউ আমরা তাঁকে ধর্ষিতা বলি, কেউ নির্যাতিতা বলি, কেউ তিলোত্তমা বলি। কিন্তু কোনও লাশ এত বড় আন্দোলনের জন্ম দিতে পারে না। তাই তাঁকে বিদ্রোহী বলুন, শহিদ বলুন ... আমরা এখনও তাঁর হাত ধরেই হাঁটছি। ' 

তিনি অনুরোধ রাখেন, আমাদের দেশে অনেক মানুষই বস্ত্র পান না। খেতে পান না। সেখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা থেকে তাঁরা যদি বঞ্চিত হন, তাহলে কিন্তু এই আন্দোলন মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, সাধারণ মানুষের থেকে অন্তত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বার্তা দেন, এই আন্দোলন কিন্তু আর তোমাদের একার আন্দোলন নয়। আমরাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছি। তাই একা ভেবে,  পূর্ণ কর্মবিরতি না গিয়ে, সেটা নিয়ে অন্যরকম কিছু ভাবনা করা যেতে পারে। কারণ মানুষ ফাঁদে পড়ুক বা কষ্ট পাক এটা আন্দোলনের উদ্দেশ্য তো নয়।' 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget