এক্সপ্লোর

Kaushik Ganguly on RG Kar Protest: 'কাসাভের ফাঁসি হতে ৫ বছর লেগেছিল', সুবিচারের জন্য ধৈর্য্য ধরার অনুরোধ কৌশিক গঙ্গোপাধ্যায়ের

Kaushik Ganguly: কোনও রাজনৈতিক আন্দোলন নয়, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ, সোজাসাপ্টা জানিয়ে দিলেন কৌশক গঙ্গোপাধ্যায়।

কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar Incident) সেই ভয়াবহ রাতের এক মাস পার। এখনও বিচার মেলেনি। সেই বিচারের দাবিতেই ৩০ দিন পেরোলেও একভাবে চলছে প্রতিবাদ। কালিম্পং থেকে কসবা, সাধারণ মানুষের একটাই স্বর, একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস'। আর জি কর কাণ্ডের বিচার চাই। সেই বিচারের দাবিতেই দিকে দিকে রাতদখল, ভোরদখল। সেই প্রতিবাদে সামিল সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা।

সোমবার, সুপ্রিম-শুনানির আগে বিচার চেয়ে পথে মানুষ। যাদবপুরে সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে আওয়াজ তুললেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনুপম রায়রা। এত প্রতিবাদ, আন্দোলন দেখে গর্বিত কৌশিক। তিনি সুপ্রিম কোর্টের কাছে একদিকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন, তেমনই ন্য়ায়বিচারের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাওয়া সাধারণ মানুষের কাছে একটু ধৈর্য্য ধরারও আর্জি জানালেন।

কৌশিক বলেন, 'আমি সকলকে একটু ধৈর্য্য ধরতে বলব। তথ্যপ্রমাণ লোপাটের যে চেষ্টা হয়েছে, এটা আমি বলছি না,যাদের বোধ আছে, তারা সকলেই জানেন। তাই বিচার পেতে সময় লাগবে। কাসভের ফাঁসি হতে পাঁচ বছর সময় লেগেছিল। তাই ধৈর্য্য তো একটু ধরতেই হবে। তবে হ্যাঁ, যতদ্রুত সম্ভব তদন্তের গতি বাড়িয়ে শাস্তি দিতেই হবে। সুপ্রিম কোর্টের দায়িত্ব একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে এই শাস্তি উদাহরণ তৈরি করে। ন্যায়বিচার চান না, এমন কোনও রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় না। কিন্তু যারা এই ঘটনাকে প্রশয় দিয়েছে, তথ্য লোপাটের চেষ্টা করেছে, তারাও ধর্ষকদের মতোই সমান দোষী। তারাও শাস্তি না পাওয়া পর্যন্ত মানুষের এই যন্ত্রণা কমবে না।'

আন্দোলনরত চিকিৎসকরা বারংবারই জানিয়েছেন এই প্রতিবাদ সাধারণ মানুষের প্রতিবাদ, এতে কোনও রাজনৈতিক রং নেই। অভিনেতা, পরিচালক কৌশিকের কথাতেই সেই বিষয়টাই উঠে এল। তাঁর মতে সাধারণ মানুষ কোণঠাসা হতে হতে অন্য়ায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। 'গাছে ডালপালা শুকোতে শুকোতে একসময় সেই গাছে আগুন লেগে যায়। সেই আগুন লাগার জন্য একটা ফুলকিই যথেষ্ট। সেই ফুলকি থেকেই দাবানলের সৃষ্টি হয়। তেমনভাবেই এটা মানুষের বহুদিনের জমা কষ্ট, অভিমানের বহিঃপ্রকাশ। নয়তো উত্তরবঙ্গ থেকে ক্যানিং, সকলে একইভাবে, একই সুরে এমনভাবে ফেটে পড়ত না। এটা নাটক নয়, ম্যাটাডোরে করে ডিম্ভাত খাওয়ানোর লোভে আসা দর্শক নয় এঁরা। এঁরা সবাই সাধারণ মানুষ।' মত কৌশিকের।

তিনি আরও যোগ করেন, 'এখানে সবার হাতে রয়েছে জাতীয় পতাকা। আমি গর্বিত আমি এমন এক শহরে থাকি যেখানে মানুষ বুক চিতিয়ে নিজেদের অভাবের কথা বলতে পারে, অভিযোগ জানাতে পারে। এমন সাহস অন্য কোনও রাজ্যের মানুষজনের মধ্যে পাওয়া যাবে না। এই জাতীয় পতাকা প্রমাণ করে দেয় আমরা কোনও রাজনৈতিক দলের নই। রাজনৈতিক পতাকাগুলি যার যার দলের। সাধারণ মানুষের একটাই পতাকা সেটা দেশের পতাকা। আমরা ভারতবাসী এবং আমরা স্বাধীনতার জন্য, ন্যায়বিচারের জন্য এইভাবে আজ পথে নেমেছে।'

'তিলোত্তমা' কি বিচার পাবে? দোষীরা কি শাস্তি পাবে? সেই আশাতেই আট থেকে আশি সকলে। আর সকলেরই নজর সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'সদুত্তর চাই, যেগুলো লুকনোর চেষ্টা চলছে সেই সত্যিগুলো জানতে চাই', দাবি সুদীপ্তা চক্রবর্তীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget