এক্সপ্লোর

RG Kar News: 'সদুত্তর চাই, যেগুলো লুকনোর চেষ্টা চলছে সেই সত্যিগুলো জানতে চাই', দাবি সুদীপ্তা চক্রবর্তীর

Sudipta Chakraborty: অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, 'যতটুকু সময় পেয়েছি, আরজি করে নিজে গিয়েছি, যাদবপুরে, ঢাকুরিয়ায়, গড়িয়াহাটে, যেখানে যেমন করে পেরেছি থেকেছি।'

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) এক মাস পার। এখনও অধরা বিচার। সোমবার সুপ্রিম কোর্টে  (Supreme Court) শুনানির আগে বিচার চেয়ে ফের সারারাত পথে আন্দোলন। পথে নেমেছেন শিল্পীরাও। সদুত্তর ও বিচারের আশায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তীও (Sudipta Chakraborty)। 

সদুত্তরের আশায় সাধারণ মানুষ, বিচারের দাবি সুদীপ্তারও

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, 'যতটুকু সময় পেয়েছি, আরজি করে নিজে গিয়েছি, যাদবপুরে, ঢাকুরিয়ায়, গড়িয়াহাটে, যেখানে যেমন করে পেরেছি থেকেছি। আমি একা নয়, আমার অনেক সহকর্মী ও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকেছেন। বিশ্বাস করুন, আমি নামছি কি না আর গুরুত্বপূর্ণই নয়, কারণ এত মানুষ নেমেছেন রাস্তায়। যতদিন না আমরা সদুত্তর পাচ্ছি, যেগুলো লুকনোর চেষ্টা হচ্ছে, সেই সত্যগুলি যেন আমরা জানতে পারি। বিচারব্যবস্থা নিজের সময় নিন, কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে যার উত্তর আমাদের চাই। জুনিয়র ডাক্তাররা যে প্রশ্ন তুলেছেন তার উত্তর কিন্তু আমাদের চাই।'

তিনি আরও বলেন, 'রং তুলি নাচ গান শিল্পের মাধ্যমে প্রতিবাদ দেখে মনে হচ্ছে কলকাতা আছে কলকাতাতেই। এমন আন্দোলন আমরা কেউই দেখিনি আগে। এই আন্দোলন নিজে নিজে তৈরি হয়েছে, তাই এটা নিজেই নিজের পথ তৈরি করে নেবে, আমাদের শুধু সঙ্গে থাকতে হবে।' সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুদীপ্তা চক্রবর্তী। চিকিৎসক খুনের এই নৃশংস ঘটনার প্রতিবাদে তিনি সরব হয়েছেন বারবার। 

আরও পড়ুন: RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'

রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ে প্রতিবাদের ঢেউ। এন আর এস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের। গড়িয়াহাট থেকে রাসবিহারী পথে নামেন ৫২টি স্কুলের প্রাক্তনীরা। এই ২ মিছিলেই সামিল হন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। কুমোরটুলিতে প্রতিবাদে সামিল হন শিল্পীরা। হেদুয়ায় বিচার চেয়ে মিছিল করলেন রিকশ চালকরা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। এদিন মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget