এক্সপ্লোর

Sandip Ghosh Arrested: 'এটাই আমাদের নৈতিক জয়', সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে মন্তব্য আন্দোলনকারী চিকিৎসকদের

RG Kar Sandip Ghosh Arrested: তাঁরা জানিয়েছে, 'যেটা পুলিশ করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে। তবে স্বাস্থ্য ভবন থেকে এখনও সরানো হয়নি।'

কলকাতা: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। সিজিও থেকে নিজাম প্যালেসে আনল সিবিআই। সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেয়েই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উচ্ছ্বাস।

তাঁরা জানিয়েছে, 'যেটা পুলিশ করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে। তবে স্বাস্থ্য ভবন থেকে এখনও সরানো হয়নি। তবে ধর্ষণ-খুনের যে অভিযোগ সে বিষয়ে গ্রেফতার হয়নি। বিচার এখনও হয়নি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে। আমাদের বিচারের দাবি এখনও চলছে, চলবে।'   

সূত্রের খবর, সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার মামলার প্রেক্ষিতে। মুখ্যমন্ত্রীর অফিসে অবধি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। স্টেট ভিজিল্যান্স কমিশনকে দেওয়া চিঠিতে ১৫ দফা অভিযোগ জানিয়েছিলেন আখতার আলি। সেখানে সন্দীপ ঘোষের পাশাপাশি, তৎকালীন MSVP সঞ্জয় বশিষ্ঠ, ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নামও ছিল। 

আরও পড়ুন, 'CP যদি এত দাম্ভিক হন, প্রয়োজনে সারারাত আজ আন্দোলন চলবে', এবার রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের

RG কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় এজেন্সি ED। এই মর্মে ECIR দায়ের করা হয়েছে। আর্থিক অনিয়ম হয়ে থাকলে, সেই টাকা কোথায় গেছে, সেটাই তদন্ত করে দেখবে অর্থমন্ত্রকের অধীনস্থ ED। 

প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ইডি তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার আখতার আলি। তাঁর অভিযোগ রাজ্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্টেট ভিজিল্যান্স কমিশনে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ১৬ অগাস্ট, আখতার আলির অভিযোগ খতিয়ে দেখতে SIT গঠন করে রাজ্য সরকার। ১৯ অগাস্ট, বিষয়টি সামনে আসে।এরপরেই ইডি তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার। 

কীভাবে এই দুর্নীতি হল সেই তদন্ত বর্তমানে খতিয়ে দেখছে সিবিআই। অন্যদিকে কোনও আর্থিক অনিয়ম হলে সেই টাকার অঙ্কটা কত এবং সেই টাকা কোথায় গেছে, তা খতিয়ে দেখবে ইডি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget