এক্সপ্লোর

RG Kar Protest : 'আমিও মেয়ের বাবা,নাতনির দাদু' মেয়েদের রাত-দখলের ডাকে সাড়া সুখেন্দুশেখরের, 'রাতের নাটক' কটাক্ষ কুণালের

RG Kar Protest : রাজনৈতিক চাপানউতোর সরিয়ে রেখে আপাতত নারীরা ন্যায় বিচার আদায়ের ডাক দিয়েছে। সারা বাংলা রয়েছে তাঁদের পাশে। 

কলকাতা : কলকাতা থেকে জেলা, শহর থেকে শহরতলি, হাওড়া থেকে হাবড়া, আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি, স্বাধীনতার মধ্যরাতে রাস্তার দখল নেবে মেয়েরা। রাতের শহরে ভয়ে আর গুটিসুটি নয়, নির্ভয়-দিনের আহ্বান জানাবে বাংলার মেয়েরা। আর জি করের নির্যাতিতার জন্য ন্যায়ের দাবিতে পথে নামবে মেয়েরা। আর সেই উদ্যোগে সাড়া মিলছে ঘর ঘর থেকে। কোনও রাজনৈতিক রং নয়, আট থেকে আশির মেয়েরা নামবেন পথে। কিন্তু আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের 'রাত দখলে'র ডাক নিয়ে এরই মধ্যে তৃণমূলের ভিন্ন মত প্রকাশ্যে এসেছে। এই আন্দোলনকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আন্দোলনের পিছনে সিপিএম-বিজেপির মদতের অভিযোগ করেছেন তিনি। অথচ তৃণমূলেরই প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনিও থাকছেন এই 'রাতদখলের' আন্দোলনে। 

সুখেন্দু শেখর রায় লিখেছেন, সুখেন্দুশেখর লিখেছেন, 'কালকে প্রতিবাদে  আমিও যোগ দেব। কারণ, লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও  মেয়ের বাবা, নাতনির দাদু .... আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন জোট বেঁধে প্রতিরোধ করি। যাই হোক না কেন।' 

প্রতিবাদের এই রাতে পা মেলানোর ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিবারের অনেকেই। ফেসবুকের পোস্ট বা স্থানীয় সূত্রে মিলছে খবর। তবে সরাসরি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট দিয়ে শাসক দলের কোনও নেতা এভাবে পথে নামার কথা ঘোষণা করেননি, যা করলেন সুখেন্দুশেখর। যদিও রাজনৈতিক পরিচয় থেকে নয়, সুখেন্দুশেখর পথে নামবেন মেয়ের বাবা বা নাতনির দাদু হিসেবে।  

অন্যদিকে তাঁর দলেরই নেতা কুণাল ঘোষ লিখেছেন, ' আর জি করের প্রতিবাদী আমরাও, কিন্তু ধানতলা, বানতলা, উন্নাও, হাথরস, মণিপুরের সমর্থকরাই রাতের নাটক করছেন তাদের সঙ্গে কিছু সেলফি তোলার নেশাড়ু। বাংলায় রাত মহিলাদের দখলেই থাকে। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে। ' সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ কুণাল ঘোষের  ।    

অন্যদিকে, সুখেন্দুশেখরের পোস্টকে কটাক্ষ করেছে বিজেপি। অমিত মালব্য লিখেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কৌশল। অপর্ণা সেন, সুখেন্দু শেখরের মতো লোককে আন্দোলনে পাঠিয়ে আসলে তৃণমূল  আন্দোলনের দখল নিতে চাইছে।  

তবে রাজনৈতিক চাপানউতোর সরিয়ে রেখে আপাতত নারীরা ন্যায় বিচার আদায়ের ডাক দিয়েছে। সারা বাংলা রয়েছে তাঁদের পাশে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget