এক্সপ্লোর

RG Kar Protests: 'অসংবেদনশীল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ সরকারের', কর্মবিরতিতে অবিচল জুনিয়র চিকিৎসকরা, জানালেন দাবিদাওয়া...

RG Kar Case: রবিবার শহরের একাধিক জায়গায় CBI তদন্ত চলাকালীনই সাংবাদিক বৈঠক করেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎককে ধর্ষণ ও খুনের ঘটনায় কাণ্ডে CBI তদন্ত চলছে। হাসপাতালে দুর্নীতি নিয়ে যে ভূরি ভূরি অভিযোগ রয়েছে, তারও তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রবিবার সকাল থেকে জায়গায় জায়গায় চলছে তল্লাশি অভিযান। সেই আবহেও কর্মবিরতির অবস্থান থেকে অনড় জুনিয়র চিকিৎসকরা। রুদ্ধদ্বার বৈঠক নয়, সর্বসমক্ষে স্বাস্থ্যভবনকে দাবিদাওয়া মেনে নিতে হবে বলে জানিয়ে দিলেন তাঁরা। (RG Kar Protests)

রবিবার শহরের একাধিক জায়গায় CBI তদন্ত চলাকালীনই সাংবাদিক বৈঠক করেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানান, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে, যাতে বিচারের প্রশ্নে সরকারের সদিচ্ছা দেখা যায়। কিন্তু স্বাস্থ্যভবন এবং পুলিশ-প্রশাসন অসংবেদনশীল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। তাই বিচারের সদিচ্ছা দেখা যাচ্ছে না তাদের মধ্যে। 

স্বাস্থ্যভবনের তরফে সম্প্রতি যে বৈঠকে ডাকা হয়, সেই নিয়ে আপত্তি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, ইমেলে প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ডাকা হয়। সকলের চোখের আড়ালে, কয়েক জনকে ডেকে সমঝোতার অপচেষ্টা হচ্ছিল। সরকার দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্পিরিটকে অবজ্ঞা করছে। তাই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। (RG Kar Junior Doctors Protest)

জুনিয়র চিকিৎসকদের দাবি, আলোচনা করতে হলে, সকলের সামনে, সমস্ত দাবি মেনে, নির্ধারিত সময় এবং জায়গায় করতে হবে। চোখের আড়ালে সমঝোতার অপচেষ্টা তাঁদের নৈতিকতার পরিপন্থী। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, দোষীরা দ্রুত ধরা পড়ুক, তাদের চিহ্নিত করা হোক, কী কারণে এমন নাটকীয় ঘটনা ঘটল, তা বের করা হোক, যে বা যাঁরা ন্য়ায় বিচারের পথে বাধা দিচ্ছেন, তাঁদের অপসারণ করতে হবে সরকারকে। তদন্ত চালিয়ে বিচারের আওতায় আনতে হবে।

সরকারের কাছে যে দাবিগুলি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেগুলি হল-

  • ৯ অগাস্টের নারকীয় ঘটনায় দোষীদের চিহ্নিত করতে হবে। মোটিফ এখনও অজানা। দোষীরা হয়ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ কেউ নিরাপদ নয়। অতি দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
  • তথ্যপ্রমাণ লোপাটে যে বা যাঁরা জড়িত, চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্যভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্টচক্র এখানে সক্রিয় ছিল, তাদের আড়াল করা চলবে না। অবিলম্বে সাসপেন্ড করতে হবে সন্দীপ ঘোষকে। পুলিশ ও প্রশাসন ব্যর্থ। সেই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে বিনীত গোয়েলকে। প্রয়োজনে তাঁকেও পদত্যাগ এবং বিচারের আওতায় আনতে হবে। 
  • প্রত্যেক কলেজে বয়ের রাজনীতি বন্ধ হোক। স্বচ্ছ এবং সুষ্ঠ ভাবে নির্বাচন করাতে হবে। সমস্ত কলেজ ও হাসপাতালে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল ছাত্রছাত্রীদের রাখতে হবে। 

জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কাল বিকেল ৪.৩০ মিনিটে ন্যাশনাল মেডিক্যাল কলেজে গণ সম্মেলন রয়েছে তাঁদের। সেখান থেকে দাবিদাওয়া আরও জোরাল ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন তাঁরা। আর জি করেই এই সম্মেলন করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অনুমতির প্রয়োজন ছিল। তাই ন্য়াশনাল মেডিক্যালে সম্মেলন করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget