এক্সপ্লোর

RG Kar Protests: লালবাজারে ছিল মেরুদণ্ড, স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা নিয়ে গেলেন প্রতীকী মস্তিষ্ক ও চোখ, জানালেন কারণও

Kolkata News: এর আগে, লালবাজার অভিযানের সময়ও প্রতীকী মেরুদণ্ড নিয়ে হেঁটেছিলেন জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা: কাজে ফিরতে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর জি কর কাণ্ডের প্রতিবাদে যদিও এখনও রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে যোগ দিয়েছেন তাঁরা। প্রতীকী মস্তিষ্ক এবং প্রতীকী চোখ নিয়ে 'স্বাস্থ্যভবন সাফাই অভিযানে' নামেন তাঁরা। কেন এমন পদক্ষেপ, তাও খোলসা করলেন আন্দোলনতারী জুনিয়র চিকিৎসকরা। (RG Kar Protests)

আর জি কর কাণ্ডে আন্দোলনকারী এবং রাজ্য সরকারের মধ্যে চাপ, পাল্টা চাপের কৌশল চলছেই। সেই আবহেই মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্যভবনে পৌঁছনোর ১০০ মিটার আগেই যদিও তাঁদের আটকে দেয় পুলিশ। তাতে ব্যারিকেডের সামনেই রাস্তায় অবরোধে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। প্রতীকী মস্তিষ্ক এবং প্রতীকী চোখ নিয়ে চলে স্লোগান। (Kolkata News)

এর আগে, লালবাজার অভিযানের সময়ও প্রতীকী মেরুদণ্ড নিয়ে হেঁটেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়ার সময়ও টেবিলে বসানো ছিল সেই মেরুদণ্ড। এবার প্রতীকী মস্তিষ্ক এবং প্রতীকী চোখ ব্যবহারের পক্ষে যে যুক্তি উঠে এসেছে, তা হল, 'স্বাস্থ্যভবন সাফাই অভিযান'।

জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় যে ময়লা, দুর্নীতি এবং আবর্জনা রয়েছে, তা পরিষ্কার করাই লক্ষ্য তাঁদের। সেই জন্যই প্রতীকী মস্তিষ্ক বা মস্তিষ্কের মডেল নিয়ে রাস্তায় নেমেছেন, যাতে মাথা খাটিয়ে ব্যবস্থা নেওয়া যায় দুর্নীতি, অব্যবস্থার বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসকরা বলছেন, বিচারেরপক্ষে বুদ্ধির প্রয়োগ করতে হবে বিচারের বিরুদ্ধে নয়।  স্বাস্থ্য পরিকাঠামোতেও সংশোধনের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, এই প্রতীকী মস্তিষ্ক আসলে স্বাস্থ্য সচিব এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার, যা গত দু'-তিন বছরে ব্যবহার করা হয়নি।

লাল সাদা গোলাপে সাজানো, রজনীগন্ধার মালায় মোড়ানো সেই প্রতীকী মস্তিষ্কের সামনে প্ল্যাকার্ডে লেখা ছিল, 'BRAINS For Justice Not against it', অর্থাৎ বিচারের জন্য মাথা খাটানো হোক, বিরোধিতায় নয়। পাশাপাশি, এতগুলি দিন পেরিয়ে গেলেও, কেন দোষীদের চিহ্নিত করা গেল না, সন্দীপ ঘোষ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে যে প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, তাঁদের সামনে আনা হচ্ছে না কেন, সেই নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, চোখ দিয়ে যেন সত্যিটা দেখা যায়। তাই প্রতীকী চোখ নিয়ে অভিযান করছেন। তাঁদের বক্তব্য, "আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ওরা যেটা করছে, দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন আমজনতা, সকলেই দেখতে পাচ্ছেন।"

সাফাই অভিযানে ঝাড়ু নিয়েও শামিল হয়েছেন অনেকে। সেই নিয়ে প্রশ্ন করলে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার বলেন, "অনেকে বলছিলেন, পুলিশকে তো শিরদাঁড়া দিলে, নিজেদের ডিপার্টমেন্টে যে দুর্নীতি, তার বিরুদ্ধে কবে সরব হবে? আজ সেই সরব হওয়ার দিন।" ছোটবেলায় 'সহজ পাঠে' যে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিনের কথা পড়েছিলেন, আজ এই মঙ্গলবারে স্বাস্থ্যভবনে সেই সাফাই অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। 

মোট ছয় দফা দাবি নিয়ে এদিন স্বাস্থ্যভবন অভিযান করেন জুনিয়র চিকিৎসকরে। তাঁরা পদত্যাগ চেয়েছেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। সিন্ডিকেট ব্যবস্থা নিয়ে তদন্ত ও শাস্তি, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং থ্রেট কালচারের অবসান চেয়েছেন। বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা। অন্য দিকে, বিকেল ৫টার পরও স্বাস্থ্যভবনের আধিকারিকরা ভিতরে অপেক্ষা করছেন, যাতে জুনিয়র চিকিৎসকরা এলে কথা বলা যায়। জুনিয়র চিকিৎসকরা যদিও জানিয়েছেন, সরকারের তরফে কথা বলতে চাইলে, আন্দোলনস্থলে এসে কথা বলতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget