এক্সপ্লোর

RG Kar Medical Student Death: 'এক মেয়েকে হারিয়েছি, পাশে পেয়েছি কোটি কোটি মেয়েকে', 'মেয়েদের রাত দখল' নিয়ে নির্যাতিতার বাবা

RG Kar News: এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার বাবা।

কলকাতা: আর জি করে তরণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। কলকাতা থেকে বিভিন্ন জেলায় প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার মধ্যরাতে 'রাত দখলে মেয়েরা' নেমে এলেন রাস্তায়। এ রাজ্যের পাশাপাশি, দিল্লি, মুম্বই, পুণেতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সেই আবহেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার বাবা। এত মানুষের রাস্তায় নেমে আসা নিয়ে জানালেন প্রতিক্রিয়া।

দলে দলে মানুষ রাস্তায় নেমে আসা নিয়ে এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্যাতিতার বাবা বলেন, "সবাইকে একটাই কথা বলতে চাই, একটা মেয়েকে হারিয়ে কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি। এই কোটি কোটি মেয়ে, আজ বলে নয়, আমার তো মনে হচ্ছে, ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমার পাশে থাকবেন। এঁরা সবাই আমার মেয়ের মতো। যে পুরুষরা রাস্তায় নেমেছিলেন, তাঁরা আমার ছেলের মতো।"

নির্যাতিতার বাবা আরও বলেন, "এঁদের ধন্যবাদ দিলে খুব অন্যায় করব আমি। কারণ আমার মেয়েকে তো কখনও ধন্যবাদ দিইনি! এঁদের প্রতি সম্পূর্ণ সমর্থন আছে আমার। আমার মেয়েকে আগলে রাখতে পারিনি, আশা করি এঁদের আগলে রাখতে পারব, যদি এভাবেই এঁরা আমার পাশে থাকেন।"

আরও পড়ুন: RG Kar Women's Protest: রাজপথে প্রতিবাদের গর্জন, কলকাতায় শুরু 'মেয়েদের রাত দখল'

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাত ১২টা বাজতে পাঁচ মিনিটে, রাজ্য় জুড়ে জমায়েতের ডাক দিয়েছিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি ছিল একটাই, 'জাস্টিস ফর আর জি কর।' সেই মতো কলকাতা শহরের দিকে দিকে তো বটেই, জেলা এমনকি অন্য রাজ্যতেও রাতের রাস্তায় ঢল নামে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের। 

স্বাধীনতার মধ্যরাতে 'মেয়েদের রাত দখল'কে ঘিরে বেনজির দৃশ্যের সাক্ষী থাকলেন রাজ্যবাসী। ডাক্তারি পড়ুয়ার উপর সরকারি হাসপাতালে যে নারকীয় অত্যাচার চলেছে, তাতে যেমন শিউড়ে উঠেছেন সকলে, তেমনই প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকাও। এই ঘটনায় একযোগে নিন্দায় সরব হয়েছে নাগরিক সমাজ, যার ফলশ্রুতি চোখে পড়ল বুধবার রাতে। আর জি কর কাণ্ডে গর্জে উঠল গোটা দেশ। হাজার হাজার মানুষ রাজপথের দখল নিলেন। নারী সুরক্ষার দাবিতে উঠল স্লোগান।

তবে এই অভিযান ঘিরেও ধুন্ধুমার বাধল কলকাতায়। মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নেয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হয় হাসপাতালে। তাই প্রশ্ন উঠছে, প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই কি ময়দানে নামানো হল দুষ্কৃতীদের? শুরুতেই কেন ভাঙচুর আটকাল না পুলিশ? এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ন'জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
Weather Updates: নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?
নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget