এক্সপ্লোর

RG Kar Case : সন্দীপ ঘনিষ্ঠ আফসরের ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খায় ? কোন আতঙ্কে এখনও মুখ খুলছেন না প্রতিবেশীরা?

দুর্নীতির অভিযোগে, প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী। আফসর আলিকেও গ্রেফতার করেছে সিবিআই।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : সরকারি মেডিক্যাল কলেজে, অধ্য়ক্ষের ঘরে ঢুকে তাঁকে শাসানি! তাও আবার মুখ্য়মন্ত্রীর নাম করে! আর সেই শাসানি দিচ্ছেন কে? সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী। আর জি মেডিক্য়ালে সন্দীপ ঘোষের দাপট নিয়ে নানা কথা শোনা যায়! কিন্তু, তাঁর নিরাপত্তারক্ষীর দাপট চমকে দিয়েছিল সবাইকে! আপাতত দুর্নীতির অভিযোগে, প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী। আফসর আলিকেও গ্রেফতার করেছে সিবিআই।

সম্প্রতি আফসর আলির একটি ভাইরাল হুমকি-ভিডিও ভাইরাল হয়।  তাতে তাকে প্রায় হুমকির স্বরে কথা বলতে দেখা যায়। তৎকালীন অধ্যক্ষ গলা নামিয়ে কথা বলতে বললে, আরও উচ্চ হয় তার কণ্ঠ। বেপরোয়া আফসর বলে, খানদের গলার আওয়াজ এরকমই হয় ! কেন তিনি আরজি করে, কী কাজ করেন, জিগ্যেস করতেই ঝাঁঝিয়ে ওঠে আফসর। বলে, ' দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা বলুন... কতজন আছে, কী করতে এসেছে। আমার ওসব দরকার নেই। ... দিদিকে আপনি ফোন করুন। ' তৎকালীন অধ্য়ক্ষ মানস বন্দ্য়োপাধ্য়ায় প্রশ্ন করেন, কে দিদি? তাতে আরও ঝাঁঝিয়ে ওঠে আফসর। 'CM... CM দিদিকে। বলুন ফোন করতে।' 

এই ভিডিও সামনে আসার পরই প্রশ্ন ওঠে, একজন নিরাপত্তারক্ষীর এই দুঃসাহস হয় কীকরে? মুখ্য়মন্ত্রীর নাম করে, মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষকে তিনি হুমকি দেন কীকরে? এই দুঃসাহসের নেপথ্য়ে কি সন্দীপ ঘোষের প্রভাব? 

২০২৩ সালে আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অর্থোপেডিক বিভাগের অধ্যাপক হিসেবে একবার বদলি করা হয়। তাঁর জায়গায় ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেন মানস বন্দ্যোপাধ্যায়। সেইসময় অধ্যক্ষের অফিসে তালা লাগানো থাকায় প্রথম তিনদিন সেখানে ঢুকতে পারেননি তিনি।  কখনও উপাধ্যক্ষ, কখনও অতিরিক্ত সুপারের চেম্বারে বসে কাজ চালান মানস বন্দ্যোপাধ্যায়।  তখনই কাজে না আসার কারণে শোকজ করে ডেকে পাঠানো হয়েছিল বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী আফসর আলি খানকে।

মানস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি,  ভিডিওটি বছরখানেক আগেকার। সেই সময় তিনি R G কর মেডিক্য়াল কলেজের প্রিন্সিপাল ছিলেন।  আফসর আলি থাকেন বেলগাছিয়ায়। তাঁর গ্রেফতারির পর সেখানে গেলেও, আফসরকে নিয়ে মুখ খুলতে চাননি কেউই। আপাতত সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীও সিবিআইয়ের হেফাজতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
Kolkata Airport Mosque: নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."

ভিডিও

Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget