এক্সপ্লোর

RG Kar Case : সাজা ঘোষণার আগে বিচারকের কাছে ফের বড় দাবি সঞ্জয়ের

Sanjay Ray : বিচারক এদিন সঞ্জয়কে জিগ্যেস করেন, মায়ের সঙ্গে যোগাযোগ আছে? সঞ্জয় জানায়...

প্রকাশ সিনহা, কলকাতা : বিচারক বলেছিলেন, সোমবার তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। দেওয়াও হল। ২১০ নম্বর রুমে সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হওয়ার পর বিচারক অনির্বাণ দাস দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বলেন, 'কিছু বলার থাকলে বলুন'। সঞ্জয় ফের নিজেকে নির্দোষ দাবি করে চাঞ্চল্যকর দাবি করে। 

বিচারক সঞ্জয়কে বলেন, 'আপনাকে বলেছিলাম এই মামলায় ধর্ষণ-খুনের অভিযোগ আনা হয়েছে। ৬৪ নম্বর ধারায় যাবজ্জীবন, ৬৬ নম্বর ধারায় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং ১০৩ (১) ধারাতেও মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন হতে পারে। এই বিষয়ে আপনার কী বক্তব্য? ' সঞ্জয় ফের একই কথা বলে, 'খুন ও ধর্ষণে জড়িত নই, ফাঁসানো হয়েছে'। টেনে আনে ফের রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ। দাবি করে, 'ধর্ষণ-খুন করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আপনি সব দেখছেন। আমি যদি করতাম, রুদ্রাক্ষের মালা ছিল, সেটা কি নষ্ট হত না? প্রথম দিন থেকে আমাকে কিছু বলতে দেয়নি, মারধর করে যেখআনে সই করিয়েছে। যা ইচ্ছে করেছে। CBI মেডিক্যাল পরীক্ষা করাতে গিয়ে বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে কমান্ড হাসপাতালে নিয়ে যায়। তারপর রেলের হাসপাতাল, আমাকে ফাঁসানো হয়েছে স্যর। ' বিচারক এদিন সরাসরি সঞ্জয়কে বলেন, 'যা হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানে না। যা যা প্রমাণ এবং বক্তব্য সামনে এসেছে তার ভিত্তিতে এই বিচার করছি।' 

সঞ্জয় রায় শাস্তি থেকে বাঁচতে দাবি করে, বাড়িতে মা আছেন বলে। কিন্তু বিচারক এদিন সঞ্জয়কে জিগ্যেস করেন, মায়ের সঙ্গে যোগাযোগ আছে? সঞ্জয় জানায়, পুলিশ ব্যারাকে থাকত, তাই মায়ের সঙ্গে যোগাযোগ নেই। বাড়ির লোক কেউ যোগাযোগও করেনি বলে বিচারককে জানায় সঞ্জয়। 

সিবিআই ফের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই দাবি করে।  CBI এর আইনজীবী মন্তব্য করেন, চিকিৎসক টাকার জন্য কাজ করছিলেন না। তিনি টানা ৩৬ ঘণ্টা কাজ করছিলেন শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। খুন, বিরলের মধ্যে বিরলতম অপরাধ, তাই কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে সমাজের আস্থা থাকে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী।  

শুনানি শেষে বিচারক জানিয়ে দেন, দুপুর পৌনে তিনটেয় সাজা ঘোষণা করবে আদালত।       

আরও পড়ুন : 

 'অভিযোগ মিথ্যে', পুলিশি তলব আটকাতে হাইকোর্টে আসফাকুল্লা                     

সেরা শিরোনাম

Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
CM Suvendu Adhikari On Train Cancel:
"ফ্রি টিকিট, খাওয়ার ব্যবস্থা..", উত্তরবঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, আরও কী কী পরিষেবা ?

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget