এক্সপ্লোর

RG Kar News: বঞ্চনার অভিযোগে সরব, অভয়ার পরিবারের ক্ষোভের মুখে পুরসভার স্বাস্থ্যকর্মীরা

North 24 Parganas: এবার খোদ পুরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একঘরে করে দেওয়া হয়েছে আমাদের, আগেকার দিনে যেমন ছিল, সেইভাবেই আমরা আছি। এই অভিযোগের পর এবার পুরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা। মঙ্গলবার ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি ও সমীক্ষা করতে এলাকায় যান পুরসভার কর্মীরা। ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ি বাদ দেওয়া হয়েছে বলে  অভিযোগ করেন তিনি। যদিও পুরসভার দাবি, শোকের আবহে পরিবারকে বিরক্ত না করতেই বাড়িতে যাননি পুরকর্মীরা। 

পাড়া-প্রতিবেশী, দোকানদারদের বিরুদ্ধে কার্যত একঘরে করে রাখার অভিযোগ করেছিলেন আগেই। এবার খোদ পুরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা। মঙ্গলবার ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি ও সমীক্ষা করতে এলাকায় যান পুরসভার কর্মীরা। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ি বাদ দেওয়ার অভিযোগ করেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। অভয়ার বাবা বলেন, "আমরা যেমন বলছিলাম, আমাদের একঘরে করে রাখা, তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। এরা প্রতি মাসে প্রতি মাসে আসে, কিন্তু আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করত না। একঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম, তার একটা উদাহরণ দিলাম। সিপিএমের আমলে এসব হত, আমাদের আমলে হয় না, ফিরহাদ হাকিম নিজে বলেছিলেন, কিন্তু প্রমাণ দিয়ে দিলাও ওদের আমলেও হয়। নিশ্চয়ই তৃণমূলের মদতে হচ্ছে।''

আরজি কর কাণ্ডের পর দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ক্ষেত্রে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দের তৎপরতা নিয়েই় প্রশ্ন তুলেছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। সেই পুরসভার বিরুদ্ধেই এবার বঞ্চনার অভিযোগ করলেন তাঁরা। এপ্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান বলেন, "প্রত্যেকটা বাড়িতেই যায়, হয়তো ওঁদের বাড়িতে ঢোকেনি। বা কোনও প্রবলেম হয়নি। যেহেতু একটা মর্মান্তিক ঘটনা। তারপর অর্ধেক সময় মা-বাবা থাকেন না। বিভিন্ন রকম কাজে বাইরে থাকেন। তার জন্য হয়তো কোনও সময় পায়নি। এবার থেকে যখনই যাবে ওঁদের বাড়িতে নক করবে।''

এর আগেও একঘরে করে রাখার অভিযোগে সরব হয়েছিলেন নিহত চিকিৎসকের বাবা। তিনি অভিযোগ করেন, "প্রথম থেকে যাঁরা যাঁরা আন্দোলনের সঙ্গে যুক্ত তাঁদের নোটিস পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে, এটা তো প্রথম দিন থেকে হচ্ছে। আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে? রাস্তায় দেখা হলেও ঠিকমতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনও কিছু বিক্রি করতে গেলেও ১০ বার চিন্তা করে যে, বিক্রি করব কি না। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে, তৃণমূল করেছে, আবার কে করবে, এটা আর বলতে হয়?''

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget