এক্সপ্লোর

Rituparna Sengupta : 'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'

Ration Distribution Scam: প্রায় ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চান বলে ED-র কাছে ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

কলকাতা : ED-কে প্রায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত, খবর সূত্রের। সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, ED-র তদন্তকারীদের কাছে ঋতুপর্ণা দাবি করেন সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না। এরপরই প্রায় ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চান বলে ED-র কাছে ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ১৯ জুন  ED দফতরে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় ৫ ঘণ্টা কেন্দ্রীয় এজন্সির অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় কিছুটা সময় চেয়েছিলেন তিনি। এরপর ১৯ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। তখনই হাজিরা দেন তিনি। 

ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের বাড়িতে তল্লাশিতে উদ্ধার নথি থেকে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সূত্রের খবর, তা জানতেই ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ED। অভিনেত্রীও তাই বলেন। সেই সঙ্গে জানান ইডি তাঁর সহযোগিতায় খুশি। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।  তাই এখন তিনি টাকা ফেরাতে চান। এর আগে কেন্দ্রীয় এজেন্সিকে টাকা ফেরত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, শতাব্দী রায় ও বনি সেনগুপ্ত।  গত বছর মার্চ মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃচত কুন্তল ঘোষের থেকে নেওয়া প্রায় ১ কোটি টাকা ফিরিয়ে দেন অভিনেতা বনি সেনগুপ্ত । বনি ৪৪ লক্ষ টাকা ফেরত দেন।  বনি বলেছিলেন, 'মনে হল, ওর ব্যাকগ্রাউন্ড জানা ছিল না। জানার পর খারাপ লেগেছিল, এটা যে অবৈধ টাকা, আমাকে পাঠানো হয়েছিল। আমার অজান্তেই ছিল। আমি ভুল করিনি। তবু সেটাকে সাপোর্ট করব না, তাই ফেরতের সিদ্ধান্ত নিই।' 

রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, এই মামলাতেই এখন জেলবন্দি সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। 

আরও পড়ুন : 

ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়

 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget